State

১০ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, ৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

গরম কার্যত লাফ দিয়ে বাড়ছে। ইতিমধ্যেই রাজ্যের অনেক জায়গায় পারদ ৪০ ডিগ্রি পার করেছে। এরমধ্যেই ৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস মিলল।

খাতায় কলমে যে গ্রীষ্ম পা রেখেছে বঙ্গে তা হাড়ে হাড়ে টের পাইয়ে দিচ্ছে বেলাগাম পারদ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাবদাহ। ৪০ ডিগ্রির ওপর ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গের সিংহভাগ অঞ্চল। ইতিমধ্যে ১০টি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ২ বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আগামী ৫ দিনে। গরম ও অস্বস্তি পূর্ণ মাত্রায় বজায় থাকলেও তাপপ্রবাহের পূর্বাভাস নেই কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়ায়।

এই ৪ জেলায় তাপপ্রবাহ না হলেও গরম থেকে এতটুকুও রেহাই নেই। আগামী কয়েকদিনে কোনও বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের কোনও জেলার জন্য।

ফলে এখন টানা এই ভয়ংকর গরম সহ্য করতে হবে মানুষকে। পশ্চিম ভারত থেকে শুকনো গরম হাওয়ার অবাধ প্রবেশই এই চরম পরিস্থিতির সৃষ্টি করেছে।

অন্যদিকে উত্তরবঙ্গের চেহারাটা একদম অন্যরকম। উত্তরবঙ্গের ৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও ঝড় তো কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি। এভাবেই চলবে আগামী ৫ দিন।

ঝড়বৃষ্টি পেতে চলা এই ৫ জেলা হল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার। তবে দক্ষিণবঙ্গের কাছে হওয়ায় হয়তো দক্ষিণের এই নেই বৃষ্টির ছোঁয়া লেগেছে উত্তরবঙ্গের ৩ জেলা দুই দিনাজপুর ও মালদায়। এখানে কোনও ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026