Kolkata

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

রাজ্যের উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলি বৃষ্টি পেলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। মাঝে ঝোড়ো হাওয়া বা দু-চার ফোঁটা জল গায়ে লাগলেও তাকে বৃষ্টি বলা চলে না। ফলে গলদঘর্ম দশা থেকে মুক্তি মিলছে না কলকাতা সহ আশপাশের জেলার মানুষজনের। তবে এই দুর্বিষহ দশা থেকে হয়তো সামান্য হলেও মুক্তির আভাস মিলেছে। হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যার হাত ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। আগামী কয়েকদিনেই হালকা থেকে মাঝারি বৃষ্টি পেতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। স্বস্তির কথা হলেও গরম থেকে যে এখনই রেহাই নেই তাও পরিস্কার করে দিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যের আম জনতার একটাই বক্তব্য, জ্যৈষ্ঠ মাসে গরম হবে এটাই স্বাভাবিক, কিন্তু মাঝেমধ্যে বৃষ্টি না হলে কষ্ট যে আর সহ্য হচ্ছেনা।

 

News Desk

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026