State

রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, কবে কোথায় বৃষ্টি জানাল হাওয়া অফিস

রাজ্যে পারদ চড়ছে। তবে পারদ চড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এখনও পর্যন্ত বসন্তকাল জুড়েই প্রতি সপ্তাহে বৃষ্টির কম বেশি পূর্বাভাস থাকছে।

রাজ্যে পারদ বেড়েই চলেছে। গরম হাড়ে হাড়ে টের পাচ্ছেন মানুষজন। আবহাওয়া দফতরও জানাচ্ছে আগামী দিনে প্রবল গরমের পূর্বাভাস। একদিকে যখন পারদ বেড়ে চলেছে তখন বৃষ্টির সম্ভাবনাও থাকছে।

শুক্রবার দক্ষিণবঙ্গের ৫ জেলা উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার বৃষ্টি বাড়বে।

শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি ও তার সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঝোড়ো হাওয়ার গতি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই ঝড়বৃষ্টি হবে।

শুধু দক্ষিণবঙ্গ বলেই নয়, শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেও একইভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে শনিবার ভাল বৃষ্টি পেলে চড়তে থাকা গরম থেকে কিছুটা সময়ের জন্য রেহাই পাওয়া যাবে বলে মনে করছেন সকলে।

যদিও বৃষ্টি মানেই যে গরম অনেকটা কমে যাবে, তেমনটা কিন্তু আশ্বাস দিচ্ছে না আবহাওয়া দফতর। বরং গরমের দাপটে বিশেষ হেরফের হবেনা বলেই মত তাদের।

শনিবার রাজ্যের সব জেলাতেই ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার দক্ষিণবঙ্গের ৩ জেলা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গের সব জেলার জন্য ঝড়বৃষ্টি নিয়ে হলুদ সতর্কতা জারি থাকছে।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026