State

দোলেও পিছু ছাড়বে না বৃষ্টি, ভিজতে পারে কোন কোন জেলা

দোলের দিন ঝলমলে আকাশ চান মানুষ। কিন্তু রংয়ের উৎসবের দিনেও বৃষ্টি পিছু ছাড়বে না বলেই পূর্বাভাস। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া দফতর।

রংয়ের উৎসব দোলে শামিল হতে তৈরি বঙ্গবাসী। দোলের দিন রোদ ঝলমলে আকাশ চান তাঁরা। যাতে উৎসবের আনন্দ আবহাওয়ার কারণে ফিকে না হয়ে যায়। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস সেই ইচ্ছায় জল ঢালতে পারে। অন্তত তেমনই সম্ভাবনা স্পষ্ট বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তরবঙ্গের ওপর দিয়ে। দক্ষিণবঙ্গ পার করে তা উত্তরবঙ্গে এখন বৃষ্টির পরিবেশ তৈরি করেছে। অনেক জায়গায় বৃষ্টি হচ্ছেও। দোলের দিন রাজ্যের অনেকগুলি জেলায় ভারী বৃষ্টিরই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

প্রথমে আসা যাক উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গে এখন টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা, অর্থাৎ সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।

কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মানে দোলের দিন ভিজেই কাটাতে হতে পারে উত্তরবঙ্গের মানুষকে। তবে দোলের রংয়ে নয়, বৃষ্টির জলে হবে সেই দোলখেলা।

এবার আসা যাক দক্ষিণবঙ্গের কথায়। দক্ষিণবঙ্গে কিন্তু শনিবার পারদ বেশ কিছুটা চড়েছে। বিশেষত রোদে থাকা দায় হচ্ছে। তুলনায় ঘরে ছাওয়ায় থাকলে ভালই লাগছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে দোলের দিন দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেগুলি হল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। এই ৬ জেলায় দোলের দিন বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দোলের পরদিন মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাই বৃষ্টিতে ভাসতে পারে। সব জেলার জন্যই ঝড়বৃষ্টির পূর্বাভাস। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি ভাসাতে পারে অনেক জায়গা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026