State

বৃষ্টির পূর্বাভাস, শীত কি আবার ফিরবে

ঠান্ডার অনুভূতি এখন অনেকটাই কমেছে। অনেকে পাখাও চালাতে শুরু করেছেন। ফের কি শীত ফিরে আসবে, এ প্রশ্ন এখন অনেকের।

মাঘ মাস শেষ করে এখন বসন্ত তার পাদচারণা শুরু করেছে। ভোরে বা রাতের দিকে এখনও একটা ঠান্ডা ভাব আকাশে বাতাসে। সেভাবে দখিনা বাতাসের দাপট যা বসন্তের হাওয়া বলে চেনা, তার স্পর্শ অমিল। তবে কি আবার শীতের একটা ঝাপটা ফিরে আসবে? এ প্রশ্ন অনেকের মনেই উঁকি দিচ্ছে।

কারণ এবার শীতের দিনেই আচমকা গরম বেড়ে ফের শীত ফিরেছে এমন একাধিকবার দেখা গেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস হল সোমবার থেকেই ক্রমে পারদ চড়বে। রাতের তাপমাত্রায় উর্ধ্বগতি দেখা যাবে।

রাতের পারদ ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির ওপর এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির ওপর থাকবে বলেই মনে করছেন আবহবিদেরা।

যার থেকে এটা স্পষ্ট যে শীত ফেরার সম্ভাবনা আর তেমন নেই। শীতের বিদায় ঘণ্টা এবারের মত বেজে গেছে। এবার বসন্ত তার প্রভাব ছড়িয়ে দেবে।

এর মধ্যেই আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ৩টি জেলায়।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী বুধ ও বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া, এই ৩টি জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি শুকনোই থাকবে।

তার মানে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং পারদ কিছুটা চড়বে। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিংয়ে সোমবার থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026