State

রাজ্যে ফিরছে কনকনে ঠান্ডা, কবে থেকে তার ইঙ্গিত মিলল

জানুয়ারির শুরুতে যেখানে দারুণ শীতের পরশ থাকার কথা, সেখানে পুরো সপ্তাহটাই অপেক্ষাকৃত গরমে কেটেছে। তবে শীত ফিরছে। কবে থেকে তার ইঙ্গিত মিলল।

ডিসেম্বরের শেষ হোক বা জানুয়ারির প্রথম, ভরা পৌষে দারুণ শীতে মোড়া থাকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ। কিন্তু এবার ডিসেম্বরের শেষ হোক বা জানুয়ারির শুরু, শীত ছিল বেপাত্তা। বরং সর্বনিম্ন তাপমাত্রা ১৭, ১৮ ডিগ্রিতে ঘোরাফেরা করেছে।

বেলা বাড়লে গরম পোশাক গায়ে রাখা যাচ্ছিল না। রোদের তেজও ছিল যথেষ্ট। অনেকেই প্রশ্ন করছিলেন তবে কি এবার আর শীতের ছোঁয়া পাওয়াই যাবেনা?

তাঁদের অবশ্য নিরাশ হওয়ার সময় এখনও আসেনি। ফের ফিরছে শীত। তবে তার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের শুরুটা এখন যেমন আবহাওয়া রয়েছে তেমনই থাকবে। বৃহস্পতিবারের পর থেকে ক্রমশ পারদ পতন শুরু হবে। তেমনই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। তারপর নতুন করে শুরু হবে শীতের ইনিংস। যা কয়েকদিন থাকবে।

মকরসংক্রান্তি বা পৌষসংক্রান্তির সময় একটা কথা অনেকের মুখেই শোনা যায়। গঙ্গাসাগরের হাওয়া। এই সময় একটা কড়া ঠান্ডা যেমন আসে, তেমনই ঠান্ডা হাওয়া বয়।

উত্তুরে হাওয়ায় কনকনে ঠান্ডা হয় চারধার। এবারও মকরসংক্রান্তি ঠান্ডায় কাটবে বলেই মনে করছেন সকলে। তবে মকরসংক্রান্তি কেটে যাওয়ার পর ফের শীত উধাও হতেও পারে।

আপাতত তার আগে যে শীতের ইনিংস আর কয়েকদিনের মধ্যেই ফিরছে সেই ঠান্ডা উপভোগ করার জন্য তৈরি থাকতেই পারেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026