প্রবল ঠান্ডায় দিল্লিতে শরীর গরম রাখার চেষ্টা, ছবি - আইএএনএস
ডিসেম্বরের শুরুতে ঠান্ডার লেশমাত্র ছিলনা। বরং বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় পরিবেশকে বর্ষার আবহ দিয়েছিল। কলকাতা সহ রাজ্যে ওই ঘূর্ণিঝড়ের প্রকোপে বৃষ্টিও হয়। তারপর বৃষ্টি থামে। ঘূর্ণিঝড় তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে প্রবল দাপট দেখিয়ে ক্রমশ শক্তি হারায়।
কলকাতায় অবশেষে সেই বর্ষার আবহ কাটিয়ে রোদ ওঠে। আর তার হাত ধরেই শুরু হয় পারদ পতন। গত এক সপ্তাহে এই পতন এতটাই দ্রুত হয়েছে যে ১ সপ্তাহে ৬ ডিগ্রি পতন হয় তাপমাত্রায়। ফলে ঠান্ডার পরশ খুব দ্রুত কাবু করেছে কলকাতাকে। গ্রাস করেছে রাজ্যকেও।
কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি। মরসুমের শীতলতম দিন হয়েছে শনিবার। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, পারদ পতন এখানেই শেষ নয়। আগামী কয়েকদিনে আরও পারদ পতন হবে।
যেহেতু উত্তর ভারত থেকে প্রচুর ঠান্ডা হাওয়া বিনা বাধায় হুহু করে ঢুকছে তাই পারদ পতন দ্রুত হচ্ছে। শীত আরও বাড়ার অনুকূল পরিস্থিতি রয়েছে এ রাজ্যে। বৃষ্টির কোনও সম্ভাবনা এখন নেই। ফলে এখন শীতের প্রবেশদ্বার একদম উন্মুক্ত।
দেশের মধ্য, উত্তর, পূর্ব ও পশ্চিম প্রান্তে পারদ পতন দ্রুত হবে বলেই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। পশ্চিমবঙ্গেও ঠান্ডা নিশ্চিন্তে প্রবেশ করবে। তাই আগামী ৩ থেকে ৪ দিন টানা পারদ পতন হতে পারে। ঠান্ডা বজায় থাকবে।
পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার দাপট আরও কড়া হবে। অন্যদিকে উত্তরবঙ্গে ঠান্ডা থাকবে। সেইসঙ্গে কুয়াশাও থাকবে। সেখানেও পারদ পতন হবে। ফলে বড়দিনের আগে গোটা বঙ্গ জুড়েই শীতের প্রকোপ আরও বাড়বে বলেই পূর্বাভাস।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…