Kolkata

কবে থেকে কমবে এই নাছোড় বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

বৃহস্পতিবার সন্ধে থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ একাধিক জেলায়, তা শুক্রবারও চলছে। আকাশের এই মুখভার দশা কবে কাটবে তার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেক বেশি। উত্তরের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে অতিভারী বৃষ্টি হচ্ছে। যা আগামী শনিবার পর্যন্ত চলবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তারপর বৃষ্টির দাপট কমলেও বৃষ্টি জারি থাকবে।

হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। ২ দিনাজপুর এবং মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

একটি নিম্নচাপ অক্ষরেখার দাপটে যখন উত্তরে বৃষ্টি যথেষ্ট দাপট দেখাচ্ছে, তখন অতটা না হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু হচ্ছে। বুধবার বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা ও সংলগ্ন এলাকা ছিল শুকনো। কিন্তু সন্ধে নামার পর থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়। যা রাতের দিকে গিয়ে কিছুটা কমে এলেও ঝিরঝিরে বৃষ্টি চলতেই থাকে। যা সারারাত ধরেই চলেছে।

সকালেও সামান্য কিছুটা সময় বাদ দিলে বাকি সময় টানা বৃষ্টি চলেছে। কখনও কমেছে, কখনও বেড়েছে। দুপুরের পর অবশ্য আকাশ পুরু মেঘে ঢাকা থাকলেও বৃষ্টি তেমন হয়নি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস দক্ষিণবঙ্গের ওপর মৌসুমি অক্ষরেখা সক্রিয়। তাই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হচ্ছে। যা শনিবার পর্যন্ত চলবে।

কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। কলকাতায় খুব ভারী বৃষ্টির এখনই কোনও পূর্বাভাস নেই। শুক্রবার সারাদিনের যে বৃষ্টি কার্যত পথচলতি মানুষকে নাজেহাল করেছে তা শনিবার থেকে কমবে বলেই মনে করছেন আবহবিদেরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026