Kolkata

৫ জেলায় তাপপ্রবাহ, একদিন আবার প্রবল ঝড়বৃষ্টি, কবে কোথায় মিলল পূর্বাভাস

রাজ্যে এখন তাপপ্রবাহ ও বৃষ্টি, দুয়েরই সম্ভাবনা রয়েছে। কবে কোথায় তাপপ্রবাহ এবং কোথায় বৃষ্টি তার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

অস্বস্তিকর গরম যেমন থাকছে তেমনই হালকা বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ জুড়েই থাকছে। আর সে সম্ভাবনা থাকছে প্রতিদিনই।

তার বাইরে ৫ জেলায় এই সপ্তাহে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ২টি জেলা আবার রয়েছে যেখানে তাপপ্রবাহ এবং ঝড়বৃষ্টি ২য়ের সম্ভাবনাই থাকছে ২ দিন।

আগামী সোমবার ও মঙ্গলবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান, এই ৫ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আবার ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনাও থাকছে ওই ২ দিনে।

এর বাইরে গরম যেমন অস্বস্তি দিচ্ছে তা বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়েই। তবে বুধবার ভাল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। যে তালিকায় কলকাতাও রয়েছে। ঝড়ের গতি হতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

ফলে বুধবার এই গরম থেকে কিছুটা রেহাই মিললেও মিলতে পারে। তবে বৃহস্পতিবার থেকে ফের গরম যেমন রয়েছে তেমনই থাকবে। আবার কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও থেকে যাবে।

এবার বর্ষা দেরিতে ঢুকছে ভারতে। কেরালা দিয়ে বর্ষা প্রবেশের দিনক্ষণ ৪ দিন পিছিয়ে গেছে। ফলে এ রাজ্যে যে ৮ জুন বর্ষা ঢোকার কথা তাও কিছুটা পিছিয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। তার মানে দাঁড়ায় আরও একটা বড় সময় এই অস্বস্তিকর গরম সহ্য করতে হবে রাজ্যের মানুষকে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026