Kolkata

আকাশে মেঘের ঘনঘটা, কবে পর্যন্ত চলবে এমন ঝড়বৃষ্টি, মিলল পূর্বাভাস

বৃহস্পতিবার মরসুমের প্রথম কালবৈশাখী দেখেছে শহর। শুক্রবারও দিনভর আকাশের মুখ ভার। কবে পর্যন্ত চলবে এই ঝড়বৃষ্টি। কেনই বা এমন অবস্থা।

খাতায় কলমে চৈত্র বৈশাখ মাসে কালবৈশাখী হওয়ার কথা। এবার একদম পয়লা চৈত্রেই কালবৈশাখী দেখলেন কলকাতা সহ আশপাশের জেলার মানুষজন। কালবৈশাখী এলে ঘন ঘন বজ্রপাত, প্রবল ঝড়, সঙ্গে ঝেঁপে বৃষ্টিটাও যেমন স্বাভাবিক, তেমনই পরদিন রোদ, বাড়তে থাকা গরমও কতকটা স্বাভাবিক।

কিন্তু বৃহস্পতিবারের পর শুক্রবারও কলকাতা সহ আশপাশের জেলাগুলির মুখ ভার মেঘের আস্তরণে। ১ দিন আগেও যে গরম ছিল তা বৃহস্পতির রাতের কালবৈশাখী ঝুপ করে প্রায় ৪-৫ ডিগ্রি নামিয়ে দিয়েছিল।

সেটা শুক্রবার তেমন একটা চড়ল না। আবহাওয়া দফতর জানাচ্ছে শুক্রবার বলেই নয়, এই পরিস্থিতি বজায় থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এরমধ্যে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে, আবার শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

উত্তরবঙ্গে কয়েকদিন আগে থেকেই বৃষ্টি ও শিলাবৃষ্টি হচ্ছিল। এবার সেই ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গেও এসে পড়েছে। আর তা হয়েছে রাজস্থান থেকে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার হাত ধরে।

যা বঙ্গোপসাগর থেকে টেনে আনছে অনেক জলীয় বাষ্প। যা এই ঝড় বৃষ্টির পরিস্থিতি সৃষ্টি করেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকার পর ফের গরম বাড়বে বলেই মনে করছেন আবহবিদেরা।

তবে তার আগে কটাদিন বেশ তোফা একটা আবহাওয়ায় মন ভাল হতে পারে কলকাতা সহ নদিয়া, হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, ২ মেদিনীপুর, ঝাড়গ্রামের বাসিন্দাদের। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি কিন্তু চলবে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026