Kolkata

ক্রমশ উধাও হচ্ছে শীত, পারদ কি আরও চড়বে, মিলল পূর্বাভাস

গত সপ্তাহে শীতে কেঁপেছেন এ রাজ্যের মানুষ। কিন্তু সপ্তাহ বদলাতেই বদলে গেছে আবহাওয়া। ক্রমশ চড়ছে পারদ। শীত ফিরবে কবে? কি বলছে আবহাওয়া দফতর।

ডিসেম্বরে শীত বস্তুটা ঠিক কেমন হয় তা বুঝে উঠতে পারেননি দক্ষিণবঙ্গের মানুষজন। কিন্তু নতুন বছরে পা দেওয়ার পর বদলে যায় আবহাওয়া। কনকনে শীতের আবহে ঢেকে যায় গোটা রাজ্য। লাফিয়ে নামে পারদ।

ঠক ঠক করে কাঁপতে থাকা রাজ্যবাসী কিন্তু বেজায় খুশি ছিলেন। এমন ঠান্ডাটাই তো চাইছিলেন তাঁরা। এমনিতেই এই রাজ্যে শীতটা ক্ষণিকের অতিথি। তাও যদি না পাওয়া যায় তাহলে মন খারাপ তো হয়ই।

এদিকে সেই দারুণ ঠান্ডা আবার এই সপ্তাহ থেকে কেমন যেন উধাও হয়ে গেছে। ক্রমশ পারদ চড়ছে। সেই কনকনে ভাবটাও আর নেই। দুপুরে গায়ে সোয়েটার রাখাও যাচ্ছেনা। শেষ পৌষে শীতের দাপট থাকে। থাকে কনকনে হাওয়া। কিন্তু সেসব কিছুই নেই।

আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়ার দাপট কমেছে। যা পারদটাকে চড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতিও থাকবে না বলেই পূর্বাভাস।

সামনে আরও পারদ চড়বে বলেই মনে করছেন আবহবিদেরা। ফলে মকরসংক্রান্তিতে ঠান্ডা উপভোগের সুযোগ থাকছে না বলেই মানসিক প্রস্তুতি নিয়ে নিতে পারেন রাজ্যবাসী।

এ রাজ্যে ঠান্ডা পৌষ মাসেই যেটুকু উপভোগ করা যায়। মাঘে কয়েকদিন ঠান্ডা পড়লেও তা স্থায়ী হয়না। আর জানুয়ারির শেষের দিক মানে তো বেশ গরম অনুভূত হতে শুরু করে। বাতাস ভরে ওঠে বসন্তের গন্ধে। তবে কি ঠান্ডা এ বছরের মত এখানেই শেষ? এমন পূর্বাভাস এখনও আবহাওয়া দফতর দেয়নি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026