Kolkata

শীতলতম দিনে ১০ ডিগ্রির ঘরে তিলোত্তমা, ঠান্ডা কি আরও বাড়বে, মিলল পূর্বাভাস

কনকনে ঠান্ডায় কার্যত কাঁপছে গোটা রাজ্য। এদিন ১০ ডিগ্রির ঘরে নেমে গেছে শহরের পারদ। অনেক জেলায় মানুষ বরফের মত ঠান্ডার অনুভূতি পাচ্ছেন।

রোদ উঠছে বটে। তবে তা তেমন গায়ে লাগছে না। কারণ সঙ্গে রয়েছে কনকনে ঠান্ডা হাওয়া। যা উত্তর ভারত থেকে হুহু করে বয়ে আসছে এ রাজ্যের দিকে। যার হাত ধরে লাফিয়ে লাফিয়ে নামছে পারদ।

এদিন কলকাতা এই মরশুমের সবচেয়ে বেশি ঠান্ডা টের পেল। এদিন কলকাতার পারদ নামল ১০.৯ ডিগ্রিতে। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।

এতটা নিচে অনেক বছর পুরো শীতেও নামে না কলকাতার পারদ। কলকাতাই যখন কাঁপছে তখন এটা অনুমেয় যে জেলাগুলির কি পরিস্থিতি!

বীরভূমের অনেক জায়গায় পারদ ১ অঙ্কের ঘরে ঘুরপাক খাচ্ছে। পানাগড়ে পারদ নেমেছে ৭ ডিগ্রিতে। শ্রীনিকেতনে ৭.৮ ডিগ্রিতে রয়েছে সর্বনিম্ন পারদ।

পুরুলিয়ার অনেক জায়গায় ৬ ডিগ্রিতে নেমেছে পারদ। বর্ধমান ৭-এর ঘরে ঘুরপাক খাচ্ছে। দিঘা কাঁপছে ১০.৪ ডিগ্রি ঠান্ডায়। বহরমপুর ১১ ডিগ্রিতে। গ্রামের দিকে পারদ অনেক জায়গায় আরও নেমে গেছে। রাজ্যের উত্তর প্রান্তে কনকনে ঠান্ডা হাওয়া সূচের মত বিঁধছে।

আবহাওয়া দফতর জানিয়েছে এই ঠান্ডা এখন অব্যাহত থাকবে। কাঁপুনি থেকে এখনই রেহাই মিলছে না। রবিবার পর্যন্ত এমন ঠান্ডাই থাকবে।

সোমবার থেকে পারদ সামান্য চড়তে পারে। তবে ডিসেম্বরে যে ঠান্ডার কার্পণ্যে আবহাওয়ার ওপর কিছুটা হলেও চটেছিলেন সাধারণ মানুষ, তাঁদের নতুন বছরের শুরুতে সব অভিযোগ মুছে গেছে। এখন কেবল চুটিয়ে ঠান্ডা উপভোগ করছেন তাঁরা।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026