রানি রাসমণির বাড়ির পুজো, ছবি - আইএএনএস
কথায় বলে একা রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। সেই অবস্থাই হয়েছে। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তো ছিলই। তার সঙ্গে যোগ দিয়েছে আরও একটি নতুন তৈরি হওয়া ঘূর্ণাবর্ত।
এই জোড়া ফলায় আপাতত নিম্নচাপ শক্তি বাড়িয়েছে। আর কপালের ভাঁজ পুরু হয়েছে পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষের। সপ্তমীতে যে বৃষ্টির পূর্বাভাস ছিল তা হয়নি। বরং আকাশ দেখে অনেকেই মনে করেছিলেন দুর্যোগ বোধহয় কেটে গেল।
কিন্তু মহাষ্টমীর সকালে ঘুম ভেঙেই সে ভুল ভেঙে যায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে শুরু হয় অসুর বৃষ্টি।
মহাষ্টমী মানেই সকালে পুজো, পুষ্পাঞ্জলি। যে পুজো বা পুষ্পাঞ্জলিতে শামিল হন আপামর বাঙালি। অষ্টমীর সকালটাই যেন অন্য সকাল হয়ে ওঠে। কিন্তু মেঘে ঢাকা আকাশ, মাঝে মাঝেই বৃষ্টি সেই আমেজ মাটি করে দেয়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে অষ্টমী তো বটেই এমনকি নবমীতেও রেহাই মিলবে না বৃষ্টির হাত থেকে। দশমী থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে।
সকলের হতাশ সুর তখন আর কি হবে! পুজো তো শেষ! কিন্তু আবহাওয়ার ওপর তো কারও হাত নেই। ষষ্ঠীর সন্ধের ঝেঁপে বৃষ্টি অবশ্য মানুষের উৎসাহ কিছুটা সময়ের জন্য থমকে দিয়েছিল ঠিকই, কিন্তু মুছে দিতে পারেনি। বরং বৃষ্টি থামতেই ভেজা শহরে ঠাকুর দেখার ঢল নামে।
তাই অষ্টমীর বৃষ্টিও এসেই উৎসাহে ভাটা ফেলতে পারবে বলে মনে করেছেন না পুজো উদ্যোক্তারা। এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙ্গে অষ্টমী থেকেই মেঘ ঢুকতে শুরু করবে। বাড়তে থাকবে বৃষ্টি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…