Kolkata

ফের নিম্নচাপের ভ্রুকুটি, কতটা বৃষ্টির মধ্যে পড়বে বাংলা, মিলল ইঙ্গিত

পিছু ছাড়ছে না নিম্নচাপ। যদিও দক্ষিণবঙ্গ এবার কম বৃষ্টি পেয়েছে। তবু দুর্গাপুজোর মুখে বৃষ্টি মেনে নিতে পারছেনা বাঙালি। তবে একটা আশার আলোও রয়েছে।

দুর্গাপুজোর মুখে আর বৃষ্টিবাদলা চাইছেন না মানুষ। সপ্তাহ শেষেই মহালয়া। তারপরই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। হতে পারে মহাষষ্ঠী আসতে তখনও দেরি থাকবে। তবে এখন প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, উৎসবের আনন্দে ভেসে পড়া শুরু হয়ে যায় অনেক আগে থেকেই।

মহালয়ার আগে হাতে আর মাত্র কটা দিন। শেষ মুহুর্তের কেনাকাটায় ব্যস্ত বহু মানুষ। এই সময়টায় তাই আর বৃষ্টি চাইছেন না কেউই। কিন্তু আবহাওয়া দফতর বলছে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ জন্ম নিয়েছে। আর তার জেরে উপকূলবর্তী জেলাগুলিতে ভাল বৃষ্টি হবে। সঙ্গে বইবে প্রায় ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকবে মঙ্গল ও বুধবার।

উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বেশি হলেও কলকাতা সহ দক্ষিণের অন্য জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি হবে। তবে তা হবে বিক্ষিপ্ত। কারণ বঙ্গবাসীর জন্য আশার কথা একটাই। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি ওড়িশা উপকূল ঘেঁষে রয়েছে। ফলে ওড়িশায় বৃষ্টি অনেক বেশি হবে। তুলনায় এই নিম্নচাপের জেরে বাংলায় বৃষ্টি কম হওয়ার কথা।

এই নিম্নচাপের প্রভাব তো পড়বেই। সেই প্রভাব কাটতে কাটতে বৃহস্পতিবার। তবে এর পিছনে যে ফের আরও কোনও নতুন নিম্নচাপ তৈরি হবেনা এমন কিছু জানাননি আবহবিদেরা।

পুজোয় বৃষ্টি হবে কিনা তারও কোনও ইঙ্গিত এখনও দিতে পারেনি হাওয়া অফিস। তাই একটা চিন্তা থেকেই যাচ্ছে। তবে পুজোর আগে আবহাওয়া দফতর হয়তো একটা ইঙ্গিত দিয়েই দেবে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026