Kolkata

পুজোর আগে বৃষ্টির হাত থেকে রেহাই নেই, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ

পুজো আর কয়েকদিনের অপেক্ষা। এদিকে পুজোর আগে রাজ্যে বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার আশা কমছে। বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে একটি নিম্নচাপ।

পুজোর আর কটা দিন বাকি। মহালয়া আগামী রবিবার। তারপরই কার্যত রাজ্য জুড়ে পুজোর আনন্দ শুরু হয়ে যাবে। তবে তার আগে বৃষ্টির ভ্রুকুটি থেকে কিন্তু রেহাই নেই।

চলতি সপ্তাহের ৪ দিন টানা বৃষ্টির মধ্যেই কাটার পর নিম্নচাপ কিছুটা সরেছিল ঠিকই। কিন্তু মেঘলা আকাশ থেকে রেহাই মেলেনি। রেহাই মেলেনি মাঝেমধ্যে বৃষ্টি থেকেও। রোদের দেখা প্রায় মেলেইনি।

বিহার থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা যেভাবে অবস্থান করছে তাতে মেঘলা আকাশ আর মাঝেমধ্যে বৃষ্টি চলবে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। সেইসঙ্গে বঙ্গোপসাগরে আবার জমাট বাঁধছে একটি নিম্নচাপ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী মঙ্গলবারের মধ্যেই বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়ে যাবে। যার জেরে আগামী সপ্তাহে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

যদিও সবচেয়ে বেশি বৃষ্টি হবে উপকূলীয় জেলাগুলিতে। তবে কলকাতা বা আশপাশের জেলা বা রাজ্যের অন্য জেলাগুলিও বৃষ্টিতে ভিজবে।

বর্ষায় এবার বৃষ্টি হয়েছে নামমাত্র। কিন্তু অগাস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর জুড়ে এখনও যা বৃষ্টি হচ্ছে তাতে বর্ষার ঘাটতি অনেকটা মিটে যাবে বলেই মনে করা হচ্ছে।

এতে হয়তো সাধারণ মানুষের আপত্তি থাকত না, কিন্তু বঙ্গবাসী আর যাই হোক পুজোর সময় বৃষ্টি একদম বরদাস্ত করতে পারেননা।

অন্যদিকে গত ২ বছরে তেমন ব্যবসা না পাওয়ার পর এবার পুজোয় ভাল বাজার পাওয়ার আশায় বুক বেঁধে অপেক্ষায় রয়েছেন বিক্রেতারা। সেই বাজার বৃষ্টির জেরে ধাক্কা খাচ্ছে। বিশেষত সপ্তাহান্তে বৃষ্টি মাটি করে দিচ্ছে পুজোর জমাটি বাজার।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026