State

দুপুরে ১ ঘণ্টার বৃষ্টিতে স্বস্তি, সপ্তাহ শেষে কেমন বৃষ্টি জানাল হাওয়া অফিস

শুক্রবার দুপুরে ১ ঘণ্টার বৃষ্টিতে বদলে গেল ভ্যাপসা আবহাওয়া। অনেকটাই ঠান্ডা হয় চারপাশ। এদিকে উত্তরে প্রবল বৃষ্টিতে রাস্তার ওপর দিয়ে বইছে জল।

উত্তরবঙ্গে যেমন বৃষ্টি থামার নাম নিচ্ছে না, দক্ষিণে তেমন বৃষ্টি হওয়ার নাম নিচ্ছে না। এদিকে আকাশে মেঘের আস্তরণ থাকছে। ফলে একটা ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থায় কাটাচ্ছিল দক্ষিণ।

তবে শুক্রবার দুপুরে কলকাতা সহ আশপাশের এলাকায় কোথাও ১ ঘণ্টা টানা তো কোথাও তার চেয়ে কম বৃষ্টি হয়। ফলে আবহাওয়া যায় বদলে। কেটে যায় ভ্যাপসা ভাব। ফলে সপ্তাহ শেষে একটা দারুণ বৃষ্টি ভেজা আবহাওয়া পেতে পারেন বলে আশায় আছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী।

তবে আবহাওয়া দফতর তেমন স্বস্তির কথা শোনাচ্ছে না। বরং দক্ষিণবঙ্গে মাঝেমধ্যে হাল্কা বৃষ্টির ওপরই সপ্তাহ শেষটা কাটবে বলে মনে করছেন আবহবিদেরা।

দক্ষিণে আশার কথা তেমন একটা শোনাতে না পারলেও উত্তর নিয়ে কিন্তু সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতে সপ্তাহ শেষে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এমনিতেই পাহাড়ে প্রবল বৃষ্টি হচ্ছে। যার জল নামছে সমতলে। তারওপর উত্তরবঙ্গের সমতলেও বৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে উত্তরের তিস্তা, জলঢাকা সহ প্রায় প্রতিটি নদীই ফুঁসছে। অনেক জায়গায় ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হতে শুরু করেছে।

জল বইছে ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে। অনেক জায়গায় গাড়ি থমকে গিয়েছে। শুক্রবার রাত থেকেই ভুটান সহ ডুয়ার্সে প্রবল বৃষ্টির জেরে অনেক এলাকা জলমগ্ন। চেল, রন্তি নদীর জল বাড়ছে হুহু করে। বিন্নাগুড়ির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। পরিস্থিতি খারাপ মালবাজারেরও।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026