State

আজ কোন কোন জেলায় বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

শুক্রবার বিকেলে সামান্য বৃষ্টিতেই প্রাণ ফিরে পেয়েছেন অনেকে। শনিবার কোন কোন জেলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কলকাতা কি রয়েছে তালিকায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর।

মার্চ, এপ্রিল জুড়ে বৃষ্টিহীন দক্ষিণবঙ্গে মানুষ তাপপ্রবাহ আর প্রাণান্তকর গরমে নাজেহাল হয়ে যাচ্ছিলেন। পুড়ছিল শহর থেকে গ্রাম। সেই দুর্বিষহ পরিস্থিতি থেকে কিছুটা হলেও মুক্তি মেলে শুক্রবার সন্ধ্যায়। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ জুড়েই কম বেশি বৃষ্টি পেয়েছেন মানুষজন।

শনিবার সকাল থেকেই আবার আকাশে রোদের দেখা নেই। আলতো ঠান্ডা হাওয়া বইছে। চাপা গরমও রয়েছে। যা অস্বস্তি বাড়াচ্ছে। তবে রোদ কম থাকায় সেই কষ্টটা হচ্ছেনা।

এদিকে আকাশে মেঘের আস্তরণে আশার আলো জেগেছে মানুষের মনে। শনিবারও বৃষ্টির আশায় রয়েছেন তাঁরা। আবহাওয়া দফতর অবশ্য পরিস্কার করে দিয়েছে কোন কোন জেলায় এদিন বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের ৪টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার মধ্যে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বাঁকুড়া। বাকি জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। তবে মেঘের আস্তরণ দেখে মানুষের আশা যদি তা থেকে ২-৪ ফোঁটা বৃষ্টি হয়।

দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের ৮ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টি হতাশ করেনি। তবে দক্ষিণবঙ্গ চাতকের দৃষ্টিতে তাকিয়েছিল আকাশের দিকে। সেই আশা পূরণ হয় শুক্রবার।

News Desk

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026