Kolkata

দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে, কি বলছে আবহাওয়া দফতর

কবে আসবে বৃষ্টি? আপাতত সেদিকে চেয়ে চাতক অপেক্ষায় সকলে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে? আবহাওয়া দফতর যা বলল তাতে আশা জিইয়ে রইল।

আগুনে গরমে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। এর মাঝে উত্তরবঙ্গে টুকটাক বৃষ্টি হলেও দক্ষিণে বৃষ্টির দেখা নেই। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তো তাপপ্রবাহ চলছে। ৪৪ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে পারদ।

বুধবারই পশ্চিমের ৭ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যার মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান।

এর বাইরে অন্য জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও কম কিছু হবে না। প্রবল গরম থাকবে। পিচ গলা গরমে পুড়তে হবে মানুষকে। আর এর থেকে রেহাইয়ের একমাত্র পথ বৃষ্টিরও কোনও সম্ভাবনা আগামী কয়েকদিনে দেখছে না আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর এই মাসেই আর দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখছে না। তবে শুক্রবারের পর থেকে আবহাওয়া বদলাতে পারে বলে মনে করছেন আবহবিদেরা। তাঁরা মনে করছেন এর পর বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে।

আগামী সপ্তাহে হাল্কা বৃষ্টি হলেও হতে পারে। তবে মে মাসের শুরু থেকে যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাবে তা জানাচ্ছেন তাঁরা। তার আগে এই কদিন যেমন প্রাণান্তকর গরম থাকছে তেমনই থাকবে। এই পরিস্থিতির বড় একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

বৈশাখের প্রায় মধ্য পর্যায়ে পৌঁছতে চলেছে ক্যালেন্ডার। তার আগে এখনও দেখা নেই কালবৈশাখীর। এমনটা অনেক বছর দেখা যায়নি।

এরমধ্যে একাধিক কালবৈশাখী হানা দেয় দক্ষিণবঙ্গে। এবার তা হয়নি। এভাবে দিনের পর দিন ৪০ ছুঁই ছুঁই পারদ সহ্য করতে করতে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গবাসী।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026