State

বসন্তের বিকেলে ঝোড়ো হাওয়ার ধাক্কা, কোথায় বৃষ্টি জানাল হাওয়া অফিস

পূর্বাভাস ছিল হাল্কা থেকে মাঝারি বৃষ্টির। কিন্তু রবিবার বিকেলে বেশ কয়েকটি জেলায় দমকা ঝোড়ো বাতাসের দাপট দেখা গেছে। অনেক জায়গায় বৃষ্টি হয়েছে।

পুরভোটকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে রবিবার সকাল থেকেই উত্তেজনা কিছু কম ছিলনা। রোদ, মেঘ ২ ছিল আকাশে। তবে বৃষ্টি তেমন ছিলনা।

বিকেল নামতেই কিন্তু আবহাওয়া বদলে যায়। দমকা ঝোড়ো হাওয়া দিতে শুরু করে। অনেকেই ভুল করেন ঝড় হচ্ছে ভেবে। দমকা হাওয়ায় বাইরে শুকোতে দেওয়া পোশাক তুলতে তুলতেই অবশ্য হাওয়ার ধাক্কা কিছুটা কমে যায়।

বেশ কিছু জায়গায় হাল্কা বৃষ্টি শুরু হয়। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা ছিল বেশি। দুপুরে আবহাওয়া দফতর সতর্কতা জারি করে জানায়, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনার বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি আসতে চলেছে। হয়ও তাই।

বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়। অনেক জায়গায় মেঘে ছেয়ে যায় আকাশ। বাতাসে ছিল বৃষ্টির গন্ধ। মেঘের গুড়গুড় শব্দও কানে আসতে থাকে। বিকেলের পরিবেশটা নিমেষে অন্যরকম হয়ে যায়।

একটি নিম্নচাপ অক্ষরেখা বিরাজ করছে রাজ্যের ওপর। তার জেরে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এ রাজ্যে মেঘের সঞ্চার হচ্ছে। যার ফলে অনেক জায়গায় বৃষ্টিও হয়েছে।

উপগ্রহ চিত্রেও পরিস্কার যে এ রাজ্যের উত্তরভাগ তো বটেই, এমনকি প্রায় পুরো রাজ্যেই কম বেশি মেঘের আস্তরণ রয়েছে। খোদ কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বসন্তের গন্ধের সঙ্গে আলতো বৃষ্টি কিন্তু রবিবারের পরিবেশটাই বদলে দিয়েছে।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026