ফাইল : গলায় মাফলার, মাথায় ছাতা, পড়ছে বৃষ্টি, নাজেহাল শহরবাসী, ছবি - আইএএনএস
রবিবার রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট। প্রচার শেষ হয়েছে শুক্রবার বিকেলে। ভোট গ্রহণের প্রস্তুতি তুঙ্গে। এদিকে শুক্রবার মেঘলা দিনে ঝিরঝিরে বৃষ্টিতে ভিজেছে রাজ্যের অনেক জায়গা।
শনিবার অবশ্য সেই অবস্থা থাকবে না বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শনিবার আকাশ পরিস্কার হবে। কিন্তু তা সাময়িক স্বস্তি। কারণ রবিবার ফের রাজ্যের উত্তর থেকে দক্ষিণের আকাশ মেঘে ছেয়ে যাবে। নামবে বৃষ্টি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তুলনায় বেশি বৃষ্টি হবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। সেখানে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
রবিবারই পুরভোট। ফলে সকাল থেকেই বিভিন্ন জায়গায় বুথে বুথে ভোটারদের লাইন পড়তে চলেছে। ঝলমলে আকাশ হলে চিন্তা থাকেনা। কিন্তু বৃষ্টির সম্ভাবনা চিন্তা বাড়িয়েছে। কারণ অধিকাংশ বুথেই লাইন পড়ে খোলা আকাশের নিচে।
ফলে সেখানে ছাতা ছাড়া বৃষ্টি এড়ানোর উপায় নেই। এমনকি বৃষ্টি হলে ভোট দিতে যাওয়ার উৎসাহেও খামতি দেখা যায়। পরিস্কার আকাশে ভোট যেমন ভোটারদের জন্যও নিশ্চিন্তের, তেমনই নির্বাচনী আধিকারিক থেকে কর্মীদের জন্যও তা সহায়ক ভূমিকা নেয়।
বৃষ্টি হলে ভোটগ্রহণের বিভিন্ন কাজেও কিছুটা সমস্যা। অবশ্য আবহাওয়ার ওপর কারও হাত নেই। অতএব বৃষ্টির কথা মাথায় রেখেই ভোটদান কীভাবে করবেন তা আমজনতাকে ভেবে রাখতে হবে। প্রস্তুত থাকতে হবে বৃষ্টির জন্য।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…