Kolkata

সপ্তাহ শেষে জাঁকিয়ে শীত, তবে সরস্বতী পুজোয় অন্য পূর্বাভাস

বৃষ্টির পরিবেশ কেটে ঝলমলে রোদ উঠতেই তরতর করে নামছে পারদ। আগামী কদিনে জাঁকিয়ে শীত পড়বে বলেই পূর্বাভাস। তবে সরস্বতী পুজোয় চিন্তার মেঘ থেকেই যাচ্ছে।

এবার শীতের ছন্দ বারবার কেটে দিয়েছে অকাল বৃষ্টি। কদিন আগেও বৃষ্টি চোখ রাঙিয়েছে দক্ষিণবঙ্গে। তবে সেই দুর্যোগ কেটে এবার ঝলমলে রোদ উঠেছে। উত্তুরে হাওয়া হুহু করে প্রবেশ করছে। যার হাত ধরে এক ধাক্কায় ৩ ডিগ্রি পড়েছে পারদ।

উত্তুরে হাওয়া দাপটে ব্যাটিং করায় এই পারদ পতন। ফের দক্ষিণবঙ্গ শীত ফিরেছে। মধ্য মাঘে শীতের কামড় উপভোগ করছেন সকলে।

এই আবহাওয়া বজায় তো থাকবেই, বরং সপ্তাহ শেষে ঠান্ডার কামড় আরও বাড়বে বলেই পূর্বাভাস। ফলে শীত ঋতুর প্রায় শেষে এসে একটা উপভোগ্য শীত উপহার পাচ্ছেন মানুষজন।

এই পর্যন্ত তো সব ঠিকই আছে। কিন্তু যে সরস্বতী পুজো নিয়ে বাঙালির উন্মাদনার শেষ নেই সেই সরস্বতী পুজোয় কিন্তু একটা আশঙ্কার কালো মেঘ থেকে যাচ্ছে।

আবহবিদরা মনে করছেন সরস্বতী পুজোয় এই আবহাওয়া বদলে ফের বাদলা পরিবেশ তৈরি হতে পারে। যা পুজোর আনন্দ কিছুটা হলেও মাটি করতে পারে।

কোনও উৎসবেই বৃষ্টি কাম্য হতে পারেনা। তাই বৃষ্টি এলে সরস্বতী পুজো মাটি হতে পারে। আর সে খবর সামনে আসার পর থেকেই বিশেষত পড়ুয়া কুলের মন ভাল নেই।

এখন দক্ষিণবঙ্গে শীতের পরিবেশ ফিরে এসেছে ঠিকই তবে উত্তরবঙ্গ থেকে এখনও বৃষ্টি পিছু ছাড়ছে না। উত্তরবঙ্গে হাল্কা হলেও বৃষ্টি হচ্ছে। ফলে নিপাট শীত উধাও হয়েছে সেখানে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026