Kolkata

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝাই কি শেষ করল এবারের শীত

পশ্চিমী ঝঞ্ঝা বারবার হানা দিয়েছে পশ্চিমবঙ্গে। শীতে বারবার মেঘ করে বৃষ্টি এসেছে। এবারে শীত কি এই পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরেই বিদায় নেবে? কি বলছেন আবহবিদেরা।

গত শুক্রবার থেকেই মেঘ করছিল। ক্রমে সেই মেঘ থেকে বৃষ্টি। এবার দক্ষিণের জেলায় রবিবার সকাল পর্যন্ত ঝিরঝির করে বৃষ্টি মাঝেমধ্যেই হলেও ঝেঁপে বৃষ্টি হয়নি। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ আশপাশের জেলায়। দক্ষিণ ২৪ পরগনায় ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রবিবার সকালটা ছিল উৎসব মুখর। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই নানা জায়গায় হয়েছে অনুষ্ঠান। কিন্তু আবহাওয়া ছিল বিরূপ।

মেঘে ঢাকা ছিল আকাশ। মাঝে মাঝে ঝিরঝির বৃষ্টি। এমন সোমবারও চলবে বলেই পূর্বাভাস। পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমবঙ্গে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবহাওয়া বদলেছে।

বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে। ফলে একটা জোলো আবহাওয়া বিরাজ করছে। শীত উধাও হয়ে গেছে গোটা দক্ষিণবঙ্গে থেকেই। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভাল ঠান্ডা থাকে এসময়। কিন্তু তা উধাও হয়েছে।

এখন জানুয়ারি প্রায় শেষ হতে গেল। এই সময় এমনিতেই শীত আস্তে আস্তে তার বিদায়ের জানান দিতে শুরু করে। এবার একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা শীতের দিনগুলোয় শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

এমন করেই গোটা শীতকালটাই প্রায় কাটল। এবার যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে তা কাটলে কি আর শীত ফিরবে? এ প্রশ্ন অনেকের।

আবহবিদরা মনে করছেন শীত ফিরতেও পারে। তবে তা খুব বেশি দিনের হবেনা। এবার উত্তুরে হাওয়া বিদায় নেবে। ক্রমে চড়বে পারদ। ফলে এটা মনে করা যেতেই পারে যে এবারের মত পশ্চিমী ঝঞ্ঝাই শেষ করে দিল কটা দিনের টানা শীত উপভোগের সুযোগটুকু।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026