Kolkata

ফের পারদ চড়বে, কবে থেকে জানাল হাওয়া অফিস

জানুয়ারির শুরুতেই পারদ পতন শুরু হয়েছে। মানুষ শীত উপভোগের সুযোগ পাচ্ছেন। কিন্তু এই সুখ বেশিদিন সইবে না। চড়বে পারদ। কবে থেকে জানাল হাওয়া অফিস।

জানুয়ারির শুরুতেই পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা কেটে পারদ পতন শুরু হয়েছে রাজ্যে। দক্ষিণবঙ্গ জুড়ে এখন দাপুটে ব্যাটিং করছে শীত। মানুষও খুশি এই শীতটুকু পেয়ে। কিন্তু সেই সুখ যে বেশিদিন সইবে না তা স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস।

ফের পারদ চড়বে বলেই জানিয়েছেন আবহবিদেরা। আগামী বুধবার থেকেই পারদ চড়তে শুরু করবে বলে পূর্বাভাস। ৫ জানুয়ারি থেকে বাড়তে শুরু করার পর ৭ জানুয়ারি তা আরও বাড়বে।

ফলে যে পারদ পতনের সুখে দিন কাটাচ্ছিলেন মানুষজন তা উধাও হতে পারে দ্রুত। এর পিছনেও রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার ফের আক্রমণ।

ইতিমধ্যেই কাশ্মীরের আকাশে মেঘের ঘনঘটা। সেখানে পার্বত্য অঞ্চলে তুষারপাত ও সমতলে বৃষ্টির পরিস্থিতি তৈরি। ফলে ফের ধাক্কা খাবে উত্তুরে হাওয়ার গতিপথ।

ঠান্ডা উত্তুরে হাওয়া প্রবেশ করতে না পারা মানে রাজ্যে পারদ চড়ার পরিস্থিতি তৈরি হওয়া। সোমবার কলকাতার পারদ গত দিনের সঙ্গে একই থেকেছে। সেই ১৩.৫ ডিগ্রিতেই দাঁড়িয়ে আছে সর্বনিম্ন পারদ। কিন্তু রবিবারের তুলনায় সোমবার উত্তুরে হাওয়ার দাপট অনেকটা কমেছে।

ইতিমধ্যেই দাঁড়ি পড়েছে যাবতীয় পর্যটনে। ফলে মানুষের শীত উপভোগ করে কিছুটা বেড়িয়ে নেওয়ার যে প্রবণতা শীতের দিনগুলোয় চোখে পড়ে তাও এখন আর সম্ভব নয়।

News Desk

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026