State

রাজ্যের ১০টি জেলার জন্য বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সতর্কতা জারি

রাজ্যের ১০টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। কলকাতায় লক্ষ্মীপুজোর সকালেও বৃষ্টি হয়েছে। মেঘে ঢাকা রয়েছে আকাশ।

নিম্নচাপের চাপ আর নিতে পারছেন না মানুষজন। সকলেই চাইছেন এবার বিদায় নিক বৃষ্টি। অনেক হয়েছে। কিন্তু প্রকৃতি তার ইচ্ছায় চলে। ফলে লক্ষ্মীপুজোর সকালেও বৃষ্টি পিছু ছাড়ল না।

আবহাওয়া দফতর এখনও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রাজ্যের ১০টি জেলার জন্য বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

বুধবার লক্ষ্মীপুজোর দিনও কলকাতা সহ রাজ্যের সিংহভাগ মেঘে ঢাকা। অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। ফলে মার খেয়েছে পুজোর বাজার।

গত মঙ্গলবার থেকে পুজোর তিথি পড়ে যাওয়ায় অনেকে ওইদিন সন্ধের পর পুজো সেরেছেন। অনেকে আবার বুধবার পুজো করবেন। ফলে বাজারে বৃষ্টি উপেক্ষা করেই ক্রেতা বিক্রেতার ভিড়। ছাতা মাথায় দিয়েই চলছে কেনাকাটা।

বুধবার কোজাগরী লক্ষ্মীপুজোর দিন রাজ্যের যে ১০টি জেলার জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর সেগুলি হল, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার।

তালিকায় কলকাতা বা কলকাতা লাগোয়া জেলাগুলি না থাকলেও সেসব জেলাতে আকাশের মুখ ভার। বৃষ্টি হচ্ছে দফায় দফায়।

আবহাওয়া দফতর জানাচ্ছে বুধবারও দক্ষিণবঙ্গের হাল এমনই থাকবে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি তখনও হবে।

এদিকে বৃষ্টিতে কার্যত কোজাগরী পূর্ণিমা এ বছর হল বটে তবে সেই উৎসবের আমেজটা রইল না। সবটাই হল নিয়ম বা পরম্পরা রক্ষার মত করে।

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026