ফোর্বস পত্রিকার বিনোদনে ৩০ অনূর্ধ্ব এশিয়া সেরার তালিকায় জায়গা পেলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ২৪ বছরের এই অভিনেত্রীকে একজন উদ্যোগপতি হিসাবেও দেখানো হয়েছে। মাত্র ৫ বছর হল বলিউডের রূপোলী পর্দায় আত্মপ্রকাশ ঘটেছে আলিয়ার। ইতিমধ্যেই তিনি এমন এক সম্মান অর্জন করলেন যা এখনও পর্যন্ত দেশের অন্য কোনও নায়ক বা নায়িকার জীবনে ঘটেনি।
ফোর্বসের তালিকায় নাম ওঠার পর তাঁর সম্বন্ধে ফোর্বস জানিয়েছে, আলিয়া একজন ভারতীয় অভিনেত্রী। যিনি ২০টির ওপর বক্স অফিস পাওয়া বলিউড সিনেমায় অভিনয় করেছেন। যাঁর ৬টি সিনেমা বিশ্বজুড়ে ১৫ মিলিয়ন ডলারের ওপর ব্যবসা দিয়েছে। আলিয়ার এই প্রাপ্তি অবশ্যই ভারতীয় সিনেমার জন্যও সুখবর।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…