বলিউডের প্রায় সকলেই জানেন একসময়ে ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট ছিলেন একে অপরের খুব ভাল বন্ধু। তাঁদের সেই সম্পর্ক নাকি এখন তলানিতে। ইস্যু রণবীর কাপুর। রণবীরের সঙ্গে আলিয়ার সম্পর্ক সামনে আসার পর থেকেই রণবীরের প্রাক্তন গার্লফ্রেণ্ড ক্যাটরিনা দূরত্ব তৈরি করেছেন আলিয়ার সঙ্গে। যদিও ক্যাটরিনা দূরত্ব বাড়ালেও তা নাকি চাইছেন না আলিয়া। কাছের বন্ধুকে হারাতে রাজি নন রাজির নায়িকা। আর সেই সম্পর্কের ক্ষতস্থান পূরণের জন্য ক্যাটরিনার জন্মদিনকে বেছে নিলেন আলিয়া।
গত ১৬ জুলাই ক্যাটরিনার ৩৫ তম জন্মদিনে তাঁর সঙ্গে ক্যাটের একত্রে তোলা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আলিয়া। সেই সঙ্গে ক্যাটকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। আলিয়ার এই উপহারে কী তবে ফের জোড়া লাগবে সম্পর্কের ফাটল? সময়ই এর উত্তর দেবে।
(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…