Entertainment

‘প্যাড’ হাতে আলিয়া ভাটের এ কেমন শরীরচর্চা!

পা দুটো উপরে ‘লক’ করা। মাথাসহ পুরো শরীর নিচের দিকে ঝুলছে। এই অবস্থায় হাতে ‘প্যাড’ ধরে খিলখিলিয়ে হাসছেন ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’। জিমের ভিতরে তোলা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন আলিয়া ভাট। এমন কঠিন শরীরীভঙ্গিমায় ‘প্যাড’ হাতে নিয়ে তিনি বুঝিয়ে দিলেন ‘চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড’। কিন্তু ‘প্যাড’ নিয়ে কোন চ্যালেঞ্জ পূরণ করতে এমন ঝুঁকি নিলেন আলিয়া? আসলে এই চ্যালেঞ্জ তাঁকে দিয়েছিলেন ‘প্যাডম্যান’-এর ঘরণী টুইঙ্কল খান্না। আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে তাঁর স্বামীর ছবি ‘প্যাডম্যান’। সেই ছবির প্রচারে স্বামীর সাথে কোমর বেঁধে নেমে পড়েছেন অক্ষয় পত্নীও।

ঋতুস্রাব, প্যাড এই শব্দগুলোকে আজও লজ্জার বিষয় বলে মনে করা হয় ভারতীয় সমাজে। সেই চিরাচরিত ভ্রান্ত ধারণাকেই পাল্টাতে আসরে নেমেছেন ‘প্যাডম্যান’ অক্ষয় কুমার। সেই কাজে তিনি পাশে পেয়েছেন অর্ধাঙ্গিনীকেও। টুইঙ্কল সম্প্রতি দেশের ‘তারকা’ ব্যক্তিত্বদের একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন। লজ্জা কাটিয়ে ‘প্যাড’ হাতে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করার। সেই চ্যালেঞ্জ এরমধ্যে ‘অ্যাকসেপ্ট’-ও করেছেন আমির খান, শাবানা আজমি, রাধিকা আপ্টের মত অভিনেতা-অভিনেত্রীরা। সেই তালিকায় এবার নিজের জায়গা করে নিলেন আলিয়া। তাও আবার একদম হঠকে ‘স্টাইল’-এ। শরীরচর্চা যেমন সুস্থ থাকার অন্যতম চাবিকাঠি, তেমনই ঋতুমতী মেয়েদের মাসের বিশেষ দিনগুলোকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত রাখতে প্রয়োজন ‘স্যানিটারি প্যাড’। ‘চ্যালেঞ্জ’ পূরণের মধ্যে দিয়ে সেই বার্তাই আসলে দিতে চেয়েছেন আলিয়া।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026