ফাইল : আলিয়া ভাট, ছবি - আইএএনএস
বলিউডের প্রথমসারিতে তাঁর নাম অনেকদিনই ঢুকে পড়েছে। নিজের রূপের ছটায় আর অভিনয় প্রতিভার গুণে তিনি বহু মানুষের মন জয় করে নিতেও পেরেছেন। আলিয়া ভাট কোনও সিনেমায় থাকাটা সিনেমাটিকে আলাদা মাত্রা দিচ্ছে। সেই আলিয়া কি খেতে ভালবাসেন জানেন?
সোশ্যাল মিডিয়ায় আলিয়া তাঁকে প্রশ্ন করার একটি জায়গা তৈরি করেছেন। তাঁকে ভক্তরা চাইলে যে কোনও প্রশ্ন করতেই পারেন। এমনই এক ভক্ত প্রশ্ন করেন আলিয়া কি কি খেতে ভালবাসেন।
এটা হয়তো অনেকেই জানতে চাইবেন আলিয়া ভাটের পছন্দের খাবার কি? আলিয়া কিন্তু কোনও রাখঢাক না করে স্পষ্টই তালিকা দিয়ে দেন তাঁর পছন্দের খাবারের।
আলিয়া জানিয়েছেন, তাঁর পছন্দের খাবারের মধ্যে রয়েছে পোহা অর্থাৎ চিঁড়ের পদ, ছাস, ফ্রেঞ্চ ফ্রাই, স্প্যাগেটি, দই তড়কা, টমেটো দিয়ে রাঁধা সবজি, ভাত, ডাল এবং ঢেঁড়সের তরকারি। বোঝাই যাচ্ছে আলিয়ার পছন্দের তালিকায় আমিষ খাবারের জায়গা নেই।
এ তো গেল পছন্দের খাবার। আলিয়া জানান তিনি শরীরচর্চাও নিয়মিত করেন। সপ্তাহে ৬ দিন তিনি নানা ধরনের শরীরচর্চা করে থাকেন। হৃদযন্ত্রের ব্যায়াম থেকে শুরু করে অন্যান্য ব্যায়াম এবং যোগা থাকে তালিকায়।
আলিয়াকে একজন জিজ্ঞেস করেন তাঁর কোথায় বেড়াতে যেতে ভাল লাগে? আলিয়া জানান, তাঁর সবচেয়ে পছন্দের বেড়ানোর জায়গা হল মাসাই মারা।
প্রসঙ্গত মাসাই মারা হল কেনিয়ার একটি জাতীয় উদ্যান। যেখানে গেলে প্রকৃতির বুকে নিশ্চিন্তে জীবন কাটানো আফ্রিকার প্রচুর পশুপাখির দেখা মেলে।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…