Entertainment

স্কুলজীবনে করা কাজগুলোর কথা অবশেষে বলেই ফেললেন আলিয়া ভাট

স্কুল জীবনে তিনি কয়েকটি এমন কাজ করেছিলেন যা তিনি আগে কখনও কোথাও সেভাবে প্রকাশ করেননি। এবার সেই কথা নিজেই বলে ফেললেন আলিয়া ভাট।

অভিনেত্রী হিসাবে বলিউডে তিনি এখন প্রথমসারিতে। পারিবারিক সূত্রের হাত ধরে এলেও আলিয়া কিন্তু নিজেকে বলিউডে প্রমাণ করেছেন। তাঁর একের পর এক হিট সিনেমা আলিয়ার অভিনয় প্রতিভাকে সকলের সামনে তুলে ধরেছে।

মুক্তির অপেক্ষায় রয়েছে আলিয়ার নতুন সিনেমা রকি অউর রানি কি প্রেম কাহানি। যেখানে তাঁর বিপরীতে রয়েছেন রণবীর সিং। করণ জোহরের এই সিনেমার প্রচারে স্কুলের ছাত্রছাত্রীদের সামনাসামনি হয়েছিলেন আলিয়া। আর সেখানেই তিনি ফিরলেন তাঁর স্কুলজীবনে।

আলিয়া জানান তিনি খুবই দুষ্ট ছিলেন। স্কুলে বন্ধুদের সঙ্গে কুলারের জল থেকে অনেক কিছু নিয়েই খেলায় মেতে উঠতেন। এমনকি বন্ধুদের সঙ্গে হুল্লোড় করতে ক্লাসও করতেন না মাঝে মাঝে।

শিক্ষকদের ভয় পেতেন কি? আলিয়া জানান, তিনি শিক্ষকদের সেভাবে ভয় পেতেন না। বরং সকালে দেখা হলে গুডমর্নিং করতেন। আর স্কুলে দুষ্টুমিও করতেন।

তবে আরও একটা কাজ আলিয়া করতেন। করতে ভালবাসতেন। সেটা হল অভিনয়। কোনও নাটক হলে তিনি তাতে অভিনয়ে যোগ দিতেন। স্কুলজীবনে অনেক অভিনয় নিয়ে প্রতিযোগিতাতেও অংশ নেন তিনি।

আলিয়ার মতে, তাঁর অভিনয়ের প্রতি টান তৈরি হয়ে গিয়েছিল স্কুলজীবন থেকেই। সেই অভিনয়ের প্রতি টানই হয়তো আজ তাঁকে একের পর এক হিট সিনেমা উপহার দিতে সাহায্য করছে।

হালে রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পর মা হয়েছেন আলিয়া। ফলে মাঝে কিছুটা অভিনয়ে ফাঁক। তবে ফের যে তিনি অভিনয়ে পুরো সময় দিতে চলেছেন তা আলিয়ার বক্তব্য থেকেই পরিস্কার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026