SciTech

পৃথিবীতে প্রথম প্রাণের রহস্য উন্মোচন করলেন বিজ্ঞানীরা

পৃথিবীর বুকে প্রথম জন্ম নিয়েছিল শ্যাওলা। ৬৫ কোটি বছর আগে সেদিন সেই শ্যাওলা না জন্মালে আজ এই মানবসভ্যতাই সৃষ্টি হতনা।

৬৫ কোটি বছর আগে পৃথিবীর বুকে জন্ম নিয়েছিল শ্যাওলা জাতীয় প্রাণ। সেদিন সেই শ্যাওলা না জন্মালে আজ এই মানবসভ্যতাই সৃষ্টি হতনা। পৃথিবীতে জীবন রহস্যের সমাধান করে এমনই জানালেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানী জোকান ব্রুকস।

ব্রুকস ও তাঁর গবেষণা দলের সদস্যরা মধ্য অস্ট্রেলিয়ার পাহাড়ের পাললিক শিলাকে পরীক্ষার জন্য পাউডারে পরিণত করেন। তারপর তা থেকে সংগৃহীত অণু পরীক্ষা করে সিদ্ধান্তে পৌঁছন যে আনুমানিক ৬৫ কোটি বছর পূর্বে পৃথিবীর বুকে জন্ম নিয়েছিল প্রথম প্রাণ শ্যাওলা।

সেই শ্যাওলাই ক্রমে পৃথিবীর বুকে প্রাণের সঞ্চার করতে থাকেন। শ্যাওলাই পৃথিবীতে একটা বস্তুতান্ত্রিক বিপ্লবের জন্ম দেয়।

শ্যাওলার পাশাপাশি পরবর্তীকালে সমুদ্রের প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়াও এই প্রাণ সঞ্চারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বলে দাবি করেছেন ব্রুকস।

ব্যাখ্যা করতে গিয়ে ব্রুকস বলেন, আইস এজ বা তুষার যুগ পার করে ক্রমশ হিমবাহ গলে জল শিলাখণ্ডের খাদ্যগুণসম্পন্ন পদার্থ গুলে নিয়ে মহাসাগরে জমা করছিল।

সেসময়ে পৃথিবীর তাপমাত্রা এমন জায়গায় ছিল যে তা এই শিলাখণ্ডের খাদ্যগুণ থেকে শ্যাওলা গঠনের জন্য প্রস্তুত ছিল। সেটাই হয়। শ্যাওলা জন্মায়। পৃথিবীতে সঞ্চারিত হয় প্রাণ।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026