SciTech

পৃথিবীর বুকে প্রাণের শুরু পুকুরে, যুগান্তকারী দাবি বিজ্ঞানীর

নতুন গবেষণা পৃথিবীর বুকে জীবনের উৎস সন্ধানের অনেক ধারনা বদলে দিতে পারে। যুক্তি যদি সঠিক হয় তবে কিন্তু আগামী দিনে এ গবেষণা অন্য মাত্রা পাবে।

এটা দীর্ঘদিনের ধারনা যে পৃথিবীর বুকে জীবনের স্পন্দন শুরু হয় মহাসমুদ্রে। কারণ মহাসমুদ্রে রয়েছে জীবন সৃষ্টির অন্যতম উপাদান নাইট্রোজেন। কিন্তু সেই ধারনায় এবার থাবা বসালেন এক ভারতীয় গবেষক।

ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি-র গবেষক সুকৃত রঞ্জন দাবি করেছেন, যদি নাইট্রোজেনই হয় জীবনের প্রধান উৎস উপাদান। তাহলে জীবনের প্রথম সৃষ্টি মহাসমুদ্রের চেয়ে পুকুরে হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

গবেষণা বলছে, জীবনের উৎস নাইট্রোজেনাস অক্সাইড অনেক বেশি পরিমাণে থাকে পুকুরে। কারণ সেখানে অগভীর জল থাকে। আর অগভীর জলে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেনাস অক্সাইড।

নতুন এই গবেষণা কিন্তু পৃথিবীর বুকে জীবনের উৎস সন্ধানের অনেক ধারনা বদলে দিতে পারে। আপাতত গবেষণালব্ধ দাবি হলেও, যুক্তি যদি সঠিক হয় তবে কিন্তু আগামী দিনে এ নিয়ে গবেষণা অন্য মাত্রা পাবে।

ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি-র বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের ওপর বিদ্যুতের ঝলকানি জলে নাইট্রোজেনাস অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করত।

কিন্তু সূর্যের থেকে আসা অতিবেগুনি রশ্মি ও জলে গুলে যাওয়া লৌহ উপাদান জলের তলার পাথরের গায়ে লেগে থাকা বিপুল পরিমাণ নাইট্রোজেনাস অক্সাইডকে খসিয়ে দেয়। ফলে মহাসমুদ্রে নাইট্রোজেনাস অক্সাইড কমে যায়।

গবেষণা বলছে, সমুদ্রে থাকে বিপুল পরিমাণে জলরাশি। ফলে নাইট্রেজেনাস অক্সাইড খয়ে গিয়ে জলে দ্রবীভূত হয়ে তার ক্ষমতা হারায়। কিন্তু পুকুরে জল কম থাকে।

এই ধরনের জলরাশি অগভীর হয়। ফলে পুকুরের জলে বিপুল পরিমাণে নাইট্রোজেনাস অক্সাইড জমা হয়। যা প্রাণের জন্ম দেওয়ার জন্য যথেষ্ট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026