ডিম, প্রতীকী ছবি
ডিম দেখলেই তাঁর ভয় করত। তাঁর মনে হত একটা সাদা প্রায় গোল মত জিনিসটার গায়ে একটা ছিদ্র পর্যন্ত নেই। তারপর যখন সেটাকে ফাটানো হয় তখন তার মধ্যে থেকে বেরিয়ে আসে একটি হলুদ গোল মত বস্তু। সেই হলুদ গোলকেও কোনও ছিদ্র নেই।
তাঁর কাছে রক্তের চেয়েও ভয়ের ছিল সেই হলুদ গোলক। ডিম তিনি দেখলেই ভয় পেতেন। অনেকে ডিম খেতে পছন্দ নাও করতে পারেন। কিন্তু ডিমের মধ্যে ভয় পাওয়ার মত কিছু আছে কি, বহু মানুষ এ প্রশ্ন তুলতে পারেন।
কিন্তু তিনি সত্যিই ভয় পেতেন। গোটা বিশ্বে যিনি তাঁর একের পর এক সিনেমা দিয়ে দর্শকদের ভয় পাইয়ে দিয়েছেন, শিহরিত করেছেন, রহস্য রোমাঞ্চ ভরে থাকত যাঁর সিনেমায় সেই টানটান সিনেমার কারিগর ভয় পেতেন শিশুরও সুষম খাদ্য ডিমকে!
বিখ্যাত চিত্রপরিচালক অ্যালফ্রেড হিচকক কিন্তু নিজেই একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁর ডিম ভীতির কথা। যদিও ডিমে ভয় চিকিৎসকদের কাছে অজানা নয়।
ডিমে ভয় পাওয়াকে চিকিৎসকেরা বলেন ওভোফোবিয়া। এটা বেশ কিছু মানুষের থাকে। সেই তালিকায় বিশ্বকে সাইকো, দ্যা বার্ডস, রোপ, স্ট্রেঞ্জার্স অন এ ট্রেন, স্পেলবাউন্ড, দ্যা ম্যান হু নিউ টু মাচ, ভার্টিগো, ফ্যামিলি প্লট, ডায়াল এম ফর মার্ডার, টোপাজ সহ একের পর এক সাড়া জাগানো রোমহর্ষক সিনেমা উপহার দেওয়া হিচককও ছিলেন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…