World

রেকর্ড দামে বিক্রি হল আইনস্টাইনের ‘গড লেটার’

প্রবাদপ্রতিম বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের একটি দেড় পাতার চিঠি। যা বিশ্বে গড লেটার নামে অধিক পরিচিত। সেই চিঠি দ্বিতীয়বারের জন্য উঠেছিল নিলামে। মনে করা হচ্ছিল তা ১.৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে যাবে। কিন্তু সব জল্পনায় জল ঢেলে তার প্রায় দ্বিগুণ দামে বিক্রি হল চিঠিটি। দাম চড়ল ২.৯ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা হিসেব করলে দাঁড়ায় ২০ কোটি ৪৬ লক্ষ ৯৬ হাজার ৫০০ টাকা!

মৃত্যুর ১ বছর আগে ১৯৫৪ সালে ৭৪ বছর বয়সে কিংবদন্তী বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন এই চিঠিতে লিখেছিলেন যে ঈশ্বর মানুষের দুর্বলতার অভিব্যক্তি ও সৃষ্ট বস্তু ছাড়া আর কিছুই নয়। ধর্মের ভাবনার সঙ্গে তাঁর এক প্রবল দ্বন্দ্ব এই চিঠিতে উঠে আসে। জার্মান ভাষায় জার্মান দার্শনিক এরিক গুটকাইন্ডকে লেখা এই চিঠি খুব একটা তখন প্রচারের আলোয় আসেনি। পরবর্তীকালে ২০০৮ সালে সেই চিঠিটি নিলামে ওঠে ও বিক্রি হয়।

সেই চিঠি এবার দ্বিতীয়বারের জন্য বিক্রি হল রেকর্ড দামে। নিউইয়র্কের ক্রিস্টিজ অকশনে চিঠিটি বিক্রি হয়। এই চিঠি কততে বিক্রি হয় তার দিকে চেয়েছিল গোটা বিশ্ব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026