SciTech

মরচে পড়ছে নদীতেও, চিন্তায় ঘুম উড়ল বিজ্ঞানীদের

বিজ্ঞানীদের চিন্তায় ফেলে দিয়েছে একটি নাম। রাস্টিং রিভারস। মরচে পড়া নদী। শুনে একটু অবাক লাগতেই পারে। তবে বিজ্ঞানীরা অবাক হওয়ার চেয়েও চিন্তিত বেশি।

যে নদীর জল ছিল পরিস্কার স্ফটিকের মত, সেই নদীর জল ক্রমে তার ভোল বদলে ফেলেছে। দ্রুত তা রং বদলে এখন গাঢ় কমলা হয়ে উঠেছে। আর এতটাই গাঢ় সে রং যে তা দূরদূরান্ত থেকেও স্পষ্ট নজর কাড়ছে। দূর থেকে দেখে যে কারও মনে হবে নদীর জলে যেন মরচে পড়েছে।

মরচে পড়লে যেমন একটা গাঢ় কমলা রং ধরে, ঠিক তেমন হয়ে উঠেছে আলাস্কার ৭৫টির বেশি নদী। যা বিজ্ঞানীদের চিন্তায় ফেলে দিয়েছে। প্রাথমিকভাবে এই পরিবর্তনের দায় পরিবর্তনশীল আবহাওয়ার ওপর চাপালেও বিজ্ঞানীরা বিষয়টি আরও খতিয়ে দেখা শুরু করেছেন।

বিজ্ঞানীদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে যে নদীর জল এতদিন ধরে স্ফটিকের মত স্বচ্ছ ছিল, বছরের পর বছর সেভাবেই তা বয়ে গেছে, তা এমন আচমকা রং বদলে গাঢ় কমলা রংয়ের হয়ে গেল কীভাবে?

বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এইসব নদীর জলে খুব দ্রুত আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ ও অ্যালুমিনিয়ামের মাত্রা বেড়েছে। কিন্তু কেন? সব পরীক্ষা চলছে।

আলাস্কার ওপর দিয়ে বিমান যাতায়াতের সময়ও এই নদীগুলির নজর কাড়া কমলা রং স্পষ্ট দেখা যাচ্ছে। সাধারণ মানুষও অবাক এমন কাণ্ড দেখে।

তাঁরাও অনেকে এই কমলা রং নিয়ে চিন্তিত। আপাতত আলাস্কার একটা বড় অংশের নদীর জলের এই রং বদল শুধু আলাস্কা নয়, গোটা বিশ্বের বিজ্ঞানীদের চিন্তায় ফেলে দিয়েছে।

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026