World

সমুদ্রে ভাসা কাচের বোতলে বহু বছর আগের বার্তা লেখা কাগজ পেলেন মহিলা

সমুদ্রে ভেসে এসেছিল কাচের বোতলটি। পড়েছিল সমুদ্রের ধারের বালির ওপর। সমুদ্রের ধারে বেড়াতে বেড়াতে আচমকাই এক মহিলার নজর যায় সেটির ওপর।

একটা সময় ছিল যখন কোনও দ্বীপে আটকে গেলে বা জাহাজডুবি হলে বা কোথাও বন্দি হলে, মানুষ বোতলের মধ্যে কাগজে লিখে বার্তা দিয়ে তা সমুদ্রে ফেলে দিতেন। যাতে কেউ যদি সেই বোতলটি পান তাহলে তাঁকে সাহায্য করতে পারেন বা তাঁর পরিবারের কাছে কোনও বার্তা পৌঁছে দিতে পারেন।

বোতলবন্দি থাকায় কাগজটির কোনও ক্ষতি হতনা। তা ভাসতে ভাসতে কোনও সময় কোনও চড়ায় গিয়ে আটকে যেত। অনেক সময় মানুষের চোখে পড়ত। আর তাতে উপকারও অনেকের হয়েছে।

তবে সে সময় যোগাযোগ মাধ্যম তেমন শক্তিশালী ছিলনা। এমনকি সেই বোতল বহু বছর পর পাওয়া গিয়েছে এমনটাও হয়েছে। এই যুগেও কিন্তু ভেসে এল এমনই একটি কাচের বোতল। যা নজর কাড়ে এক মহিলার। যিনি সমুদ্রের ধারে বেড়াচ্ছিলেন।

আচমকাই তাঁর নজরে পড়ে কিছু লতাপাতায় জড়িয়ে সমুদ্রের ধারে পড়ে আছে একটি কাচের বোতল। যার মধ্যে মনে হচ্ছে কিছু একটা রয়েছে।

কৌতূহলবশত ওই মহিলা বোতলটি খুলে দেখেন তাতে লেখা রয়েছে একটি লাইন। লেখা আছে হ্যাপি নিউ ইয়ার ১৯৮৭! ১৯৮৭ সালে যে কাগজ বোতলবন্দি হয়ে সমুদ্রে ভেসেছিল তা পাওয়া গেল ২০২১ সালে এসে।

আলাস্কার একটি সমুদ্রতটে এই ঘটনাটি ঘটেছে। প্যাম জয় নামে ওই মহিলা বিষয়টি নিয়ে খুবই উত্তেজিত। তাঁর ইচ্ছা তিনি ওই মানুষটির সঙ্গে দেখা করবেন যিনি ১৯৮৭ সালে ওই বোতলটি সমুদ্রে ছুঁড়ে দিয়েছিলেন। যা এত বছর ধরে ভাসতে ভাসতে তাঁর হাতে এসে পড়ল। তবে তলায় কারও স্বাক্ষর বা নাম লেখা না থাকায় সে সম্ভাবনা কম।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026