World

পথ ভুলে ৪ হাজার মাইল উড়ে অন্য মহাদেশে চলে গেল পোষা পায়রা

একটা পায়রা ৪ হাজার মাইল টানা উড়ল। শুধু এই কারণে যে সে তার বাড়ি ফেরার পথটা ভুলে গেল। এক মহাদেশ থেকে অন্য মহাদেশে চলে গেল সে।

এমন ঘটনা অনেক পায়রা সম্বন্ধে সম্যক জ্ঞান থাকা মানুষকেও হতবাক করে দিয়েছে। এমনটাও হয়! হয় তো বটেই। কারণ এমনটাই হয়েছে ববের সঙ্গে।

বব হল সেই পায়রা যে ঘরে ফেরার পথ ভুলে ৪ হাজার মাইল উড়ে ফেলেছে। ইংল্যান্ডের গ্রানজি থেকে ববকে উড়িয়ে দেওয়া হয়েছিল। তাকে উড়ে যেতে হত উত্তর পূর্ব ইংল্যান্ডে তার মালিকের বাড়িতে।

এই উড়ানে তার ১০ ঘণ্টার মত সময় লাগার কথা। কিন্তু একটা সময়ের পর পায়রাটির আর কোনও খোঁজ ছিলনা। তাকে খোঁজার চেষ্টা হলেও তাতে বিশেষ কাজ হয়নি।

অনেক খুঁজেও তাকে না পাওয়া গেলে ববকে ফেরত পাওয়ার আশা কার্যত ছেড়ে দেন তার মালিক। এদিকে ইংল্যান্ড থেকে বহু দূরে সুদূর আমেরিকার অ্যালাব্যামার মেক্সিয়া শহরের এক ব্যক্তি লক্ষ্য করেন তাঁর বাগানে একটি পায়রা এসে উপস্থিত হয়েছে।

প্রথমে সেটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও সে উড়ে যেতে রাজি হয়নি। পরে শহরের পশু দফতরে খবর দেন তিনি। তারা এসে পায়রাটিকে উদ্ধার করে। তার পায়ে বাঁধা ট্যাগ থেকে তারা এটাও জানতে পারে এ পায়রা কারও পোষা, নাম বব।

বব যে একটি রেসিং পায়রা প্রজাতির মধ্যে পড়ে তাও দেখেই বুঝতে পারেন দফতরের আধিকারিকরা। পশু চিকিৎসক পরীক্ষা করার পর দেখেন ববের ওজন কিছুটা কমে গেছে। তবে তার স্বাস্থ্য ভাল আছে।

পরে খোঁজ করে ইংল্যান্ডে তার মালিকের সঙ্গে ভিডিও মারফত পায়রার যোগাযোগ করিয়ে দেওয়া হয়। পরে ববকে ফিরিয়ে দেওয়া হবে তার মালিকের কাছে।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026