World

হোটেলে ঢুকে ১৪ জনকে হত্যা করল সন্ত্রাসবাদীরা

হোটেলের বিশাল কম্পাউন্ডের মধ্যে রয়েছে নামীদামী দোকান। রয়েছে ব্যাঙ্কও। রয়েছে পার্কিং লট। সেখানেই আচমকা ঢুকে পড়ে সন্ত্রাসবাদীরা। পার্কিং লটে দাঁড়িয়ে থাকা ৩টি গাড়িতে বিস্ফোরণ ঘটায়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। এরমধ্যেই একজন হোটেলের বিশাল ঘরে গায়ে বাঁধা বোমা ফাটিয়ে দেয়। নিমেষে গোটা এলাকা জুড়ে আর্তনাদ আর আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে কেনিয়ার রাজধানী নাইরোবি-র ওয়েস্টল্যান্ড এলাকার দুসিত হোটেলে।

হোটেলে এমন এক সন্ত্রাসবাদী হামলায় ১৪ জনের মৃত্যু হয়। পাল্টা পুলিশের গুলিতে প্রাণ যায় সন্ত্রাসবাদীদেরও। সোমালিয়ার কুখ্যাত সন্ত্রাসবাদী গোষ্ঠী আল সাবাব এই ঘটনার পিছনে রয়েছে বলে জানিয়েছে কেনিয়া প্রশাসন। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে।

সন্ত্রাসবাদী হামলা মোকাবিলায় সুরক্ষাবাহিনী, ছবি – আইএএনএস

সন্ত্রাসবাদীরা হোটেলে ঢুকে অনেককে বন্দি বানিয়ে ফেলে। অনেকে তাদের হাত থেকে বাঁচতে হোটেলের বিভিন্ন ঘরে লুকিয়ে পড়েন। ভোরের দিকে হোটেল থেকে শতাধিক মানুষকে বার করে আনে পুলিশ। এদিকে তখন গুলির লড়াই চলছে সন্ত্রাসবাদীদের সঙ্গে। অবশেষে সকালে অবস্থা শান্ত হয়। যদিও আতঙ্ক এখনও পুরোদমে রয়েছে নাইরোবিতে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026