Entertainment

৮৩ বছরে বাবা হতে চলেছেন প্রবাদপ্রতিম চিত্রতারকা

৮৩ বছর বয়সে বাবা হবেন চলচ্চিত্র জগতের এক উজ্জ্বলতম ব্যক্তিত্ব। ২৯ বছরের বান্ধবীর গর্ভে বড় হচ্ছে তাঁর সন্তান। যাতে বেজায় খুশি তারকা।

তাঁর বয়স এখন ৮৩ বছর। তাঁর ৩ সন্তানের মধ্যে বড় জনের বয়স ৩৩ বছর। ২০২০ সালে যে তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল তাঁর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। তারপরই দ্যা গডফাদার তারকার সঙ্গে সম্পর্ক জড়ায় নুর আলফাল্লার।

২০২২ সালের এপ্রিলে হলিউডের প্রবাদপ্রতিম চিত্রতারকা আল পাচিনোর সঙ্গে একটি রেস্তোরাঁয় দেখা যায় নুর আলফাল্লাকে। এবার সেই নুর আলফাল্লা গর্ভবতী। আর সেই সন্তান যে আল পাচিনোর তা সকলকে জানাতে দ্বিধা করেননি বিখ্যাত তারকা আল পাচিনো।

আল পাচিনোর প্রেমিকা ২৯ বছরের নুর আল পাচিনোর বড় মেয়ের চেয়ে ৪ বছরের ছোট। তবে আল পাচিনোর সঙ্গে তাঁর ছেলে, মেয়েদের সম্পর্ক অত্যন্ত সুন্দর। ৮৩ বছর বয়সে আল পাচিনো বাবা হতে চলেছেন এটা ছড়াতে অবশ্য নেয়নি।

আল পাচিনো, ছবি – সৌজন্যে – ফ্লিকার – @Embajada de EEUU en Argentina

নুর এখন ৮ মাসের গর্ভবতী। ফলে আর কিছুদিনের মধ্যেই আল পাচিনোর চতুর্থ সন্তান পৃথিবীর আলো দেখতে চলেছে। সন্তানের আসার আনন্দে এখন আত্মহারা বৃদ্ধ আল পাচিনো।

এদিকে আল পাচিনোর বাবা হওয়ার খবরের চেয়েও এখন বড় হয়ে উঠেছে এবং চর্চার হয়ে উঠেছে তাঁর বয়স। ৮৩ বছর বয়সে বাবা হতে চলার এই খবরে অনেকেই অবাক।

তবে যে যাই বলুক আল পাচিনো এবং তাঁর বান্ধবী নুর খুবই খুশি। তাঁরা এখন অপেক্ষায় কবে তাঁরা তাঁদের সন্তানের মুখ দেখতে পাবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026