Entertainment

বিনামূল্যে দেওয়া হোক স্যানাটরি প্যাড, ‘প্যাডম্যান’-এর অভিনব প্রস্তাব

বিনামূল্যে প্যাড বিতরণ সুরক্ষিত করুক নারী স্বাস্থ্য। ‘প্যাডম্যান’ ছবির প্রচারে এই দাবিতে সরব হলেন বলিউডের ‘প্যাডম্যান’। ঋতুচক্র মহিলাদের জীবনের একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। অথচ তা নিয়ে অন্ধ ধারণা, কুসংস্কারের কোনও শেষ নেই। যার মাশুল দিতে হয় মেয়েদেরকেই। মহিলাদের ঋতুচক্রকে সুরক্ষিত করতে তাই অভিনব প্রস্তাব দিলেন অভিনেতা অক্ষয় কুমার। দেশের প্রতিটি প্রান্তে মেয়েদের হাতে তুলে দিতে হবে স্যানিটারি প্যাড। আর তা কোনও করমুক্ত শর্তে নয়। দিতে হবে সম্পূর্ণ বিনামূল্যে। এমনটাই মনে করেন অক্ষয় কুমার।

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মুক্তি পেতে চলেছে তাঁর ছবি ‘প্যাডম্যান’। সেই ছবির প্রচারে সম্প্রতি পুনেতে গিয়ে তাঁর প্রস্তাব তুলে ধরেন বলিউড অভিনেতা। মেয়েদের মাসিক পদ্ধতিকে সুরক্ষিত করতে লড়াই চালিয়েছিলেন দক্ষিণের অরুণাচলম মুরুগানান্থম নামে এক ব্যক্তি। তাঁর চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। এর আগে দেশের জওয়ানদের পরিবারের জন্য অর্থ তহবিল গড়ে তুলে প্রশংসা কুড়িয়েছিলেন বলিউডের এই সুপার হিরো। তাঁর এবারের দাবি, দেশের প্রতিরক্ষা মন্ত্রকের বরাদ্দ থেকে ৫ শতাংশ অর্থ কেটে নেওয়া হোক। আর সেই অর্থ স্যানিটারি ন্যাপকিন তৈরির কাজে লাগুক।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026