Entertainment

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের

অক্ষয় কুমারের সময়টা ভাল যাচ্ছেনা। ইতিমধ্যেই এবিভিপি-র পাশে দাঁড়িয়ে দেশের একটা বড় অংশের বিরাগভাজন হয়েছেন অক্ষয় কুমার। এই অবস্থায় ফের এক নতুন বিপত্তির মুখে পড়েছেন তিনি। একটি বিজ্ঞাপনে তাঁর অভিনয় তাঁকে আইনি জটিলতায় জড়িয়ে দিয়েছে। অক্ষয় কুমারের বিরুদ্ধে মুম্বইয়ের ওরলি পুলিশ স্টেশনে অভিযোগও দায়ের হয়েছে।

বিজ্ঞাপনটি একটি কাপড় কাচার পাউডারের। ওয়াশিং পাউডারের ওই বিজ্ঞাপনে দেখা গেছে অক্ষয় কুমার একজন মারাঠা রাজা। তিনি একটি যুদ্ধজয় করে ফিরেছেন। যুদ্ধ করতে গিয়ে তাঁর সেনাদের পোশাক নোংরা হয়েছে। আর তা নিয়ে এক সেনার স্ত্রী টিপ্পনী কাটছেন। তিনি বলেন যে কিসের যুদ্ধ জয়ের আনন্দ, এবার তো নোংরা কাপড় তাঁকেই কাচতে হবে।

যার উত্তরে রাজা অর্থাৎ অক্ষয় কুমার বলছেন যে তাঁর সেনা যদি যুদ্ধ জয় করতে পারে, তবে তারা নোংরা কাপড়ও অনায়াসে কেচে ফেলবে। অক্ষয় কুমারকে এরপর নোংরা কাপড়কে ওই ডিটারজেন্ট দিয়ে কাচতে দেখা যায়। নাচতে নাচতে কাচতে থাকেন তিনি। পরে তাঁর রানি এবং ওই সৈন্যের স্ত্রীও অক্ষয়ের সঙ্গে নাচে অংশ নেন। এই ছিল বিজ্ঞাপন যা অক্ষয়কে আইনি জটিলতায় জড়াল।

পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে যে অক্ষয় কুমারের মারাঠা রাজাদের নিয়ে এমন নাচানাচি মারাঠা ভাবাবেগে আঘাত করেছে। মারাঠা সংস্কৃতিকে এই বিজ্ঞাপনে আঘাত করা হয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে। ভাবাবেগে আঘাত ও মারাঠা সংস্কৃতিকে নিয়ে মস্করা করার অভিযোগে অক্ষয় কুমারের বিরুদ্ধে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026