Entertainment

বিরল কৃতিত্ব, সারা বিশ্বে ৪ নম্বরে অক্ষয় কুমার

বিরল কৃতিত্ব তো বলাই যায়। কারণ যেখানে হলিউডের মহাতারকারা রয়েছেন, সেখানে কেবল ভারতীয় সিনেমায় অভিনয় করে চতুর্থ সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিসাবে বিশ্ব তালিকায় নিজের জায়গা করে নেওয়া মুখের কথা নয়। যা করে দেখালেন অক্ষয় কুমার। ২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত সিনেমা করে অক্ষয় কুমারের উপার্জন ছাপিয়ে গেছে হলিউডের সুপারস্টার উইল স্মিথ, ব্র্যাডলে কুপার বা অ্যাডাম স্যান্ডলারদের। যা কার্যত চমকে দেওয়ার মত। ফোর্বস ডট কম এই তালিকা প্রকাশ করে জানিয়েছে অক্ষয় এই ১ বছরে রোজগার করেছেন ৬৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ৪৬৭ কোটি টাকা।

অক্ষয় কুমার সিনেমায় আত্মপ্রকাশ করেন মহেশ ভাটের ‘আজ’ নামে একটি সিনেমায় একটি ছোট্ট ভূমিকায় অভিনয় দিয়ে। নব্বইয়ের দশকে ‘খিলাড়ি’ নামে সিনেমায় অভিনয়ের পর অক্ষয় কুমারকে চিনতে শুরু করেন দর্শকরা। দ্রুত অক্ষয় হয়ে ওঠেন বলিউডের অন্যতম অ্যাকশন হিরো। ‘সবসে বড়া খিলাড়ি’, ‘খিলাড়িও কা খিলাড়ি’, ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’, ‘ওয়াক্ত হামারা হ্যায়’, ‘মোহরা’-র মত অ্যাকশনধর্মী সিনেমায় অক্ষয় কুমার নিজের জায়গা করে নেন।

২০০০ সাল থেকে অক্ষয় নিজের ধরণ বদলে অ্যাকশনের জায়গায় কমেডি সিনেমায় অভিনয় বাড়ান। ‘হেরা ফেরি’, ‘ফির হেরা ফেরি’, ‘গরম মশালা’, ‘ভাগম ভাগ’, ‘ওয়েলকাম’, ‘ভুলভুলাইয়া’, ‘হাউসফুল’ একের পর এক সিনেমা হিটও করে। এর পর একে একে করতে থাকেন ‘রাউডি রাঠোর’, ‘ওএমজি-ওহ মাই গড!’, ‘হাউসফুল ৩’, ‘স্পেশাল ২৬’, ‘জলি এলএলবি ২’, ‘হলিডে’, ‘বেবি’, ‘এয়ারলিফট’। ‘রুস্তম’ সিনেমায় অভিনয়ের জন্য জীবনে প্রথম জাতীয় পুরস্কার পান।

ফের ধরন বদলে ২টি সামাজিক সিনেমায় অভিনয় করেন। ‘প্যাডম্যান’ ও ‘টয়লেট-এক প্রেম কথা’। অক্ষয় কুমার সিনেমায় আছেন। অথচ সেই সিনেমা বক্স অফিস পেলনা। এটা সাধারণত দেখা যায়না। তাঁর শেষ ১০টি ছবিই হিট। যারমধ্যে রয়েছে ‘গোল্ড’, ‘০.২’, ‘প্যাডম্যান’, ‘কেশরী’। ‘মিশন মঙ্গল’ এখন চলছে। সবই ১০০ কোটির গণ্ডি পার করেছে।

ফোর্বস প্রকাশিত তালিকায় অক্ষয় কুমার সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত হিসাবে ৪ নম্বরে রয়েছেন। প্রথম স্থানে রয়েছেন হলিউড তারকা মার্কিন অভিনেতা ডোয়েন জনসন। ২ নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার সুপারস্টার ক্রিস হেমসওয়র্থ। অক্ষয় কুমারের পরে রয়েছেন অ্যাভেঞ্জারস-এর তারকারা থেকে জ্যাকি চ্যাং সকলেই। এটা অবশ্যই ভারতীয় সিনেমার এক তারকার কাছে বড় প্রাপ্তি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026