Entertainment

ঝুঁকির স্টান্ট দিতে গিয়ে গুরুতর আহত অক্ষয় কুমার

১৮৯৭ সালের ১২ সেপ্টেম্বর অধুনা পাকিস্তানের খাইবার পাখতুন অঞ্চলে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর শিখ জওয়ানদের সঙ্গে তুমুল লড়াই হয় পাশতুন ওরাকজাই উপজাতির। ইতিহাসের পাতায় সেই লড়াই ‘সারগাড়ি যুদ্ধ’ নামে চিহ্নিত। সেই ঐতিহাসিক লড়াই রুপোলী পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন বলিউড পরিচালক অনুরাগ সিং। ছবির বিষয় যেখানে যুদ্ধ, সেখানে অসংখ্য ঝুঁকিপূর্ণ দৃশ্য তো থাকবেই। বরাবর ঝুঁকি নিজের ঘাড়ে চাপাতে ভালোবাসেন ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট অক্ষয় কুমার। অভিনেতার পাশাপাশি তিনি নিজে খোদ একজন স্টান্টম্যানও বটে। তাই অনেকসময় বডি ডাবলের বদলে তিনি নিজেই ঝুঁকিপূর্ণ স্টান্ট পারফর্ম করেন।

নির্মীয়মাণ সিনেমা ‘কেশরী’-র ক্ষেত্রেও একই পথে হেঁটেছেন অক্ষয় কুমার। মহারাষ্ট্রের সাতারা জেলার ওয়াই অঞ্চলে জোরকদমে বেশ কিছুদিন ধরে চলছে ‘কেশরী’-র শুটিং। গত বুধবার ডামির ব্যবহার না করেই একটি দৃশ্য শ্যুট করতে যান অক্ষয়। আর তাতেই পাঁজরে জোর চোট পান বছর ৫০-এর অভিনেতা। চোট পাওয়ার পর অক্ষয়কে বিশ্রাম নেওয়ার এবং মুম্বই ফিরে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সেই নিষেধ অবশ্য কানে তোলেননি ডাকাবুকো অক্ষয়। আপাতত তিনি শুটিং স্পটেই আছেন। তবে অ্যাকশন দৃশ্যে অভিনয় করা থেকে নিজেকে বিরত রেখেছেন।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026