Entertainment

সঙ্গে বাংলা, বলি নায়িকার সঙ্গে চুটিয়ে ভলিবল খেললেন অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার এবার মাতলেন ভলিবল খেলায়। এক বলি নায়িকার সঙ্গে ভলিবলে মেতে ওঠেন তিনি। সঙ্গে ছিল বাংলা যোগ।

তিনি বলিউড খিলাড়ি। একাই অনেক সিনেমাকে সুপারহিট করেছেন। এবার তিনি মেতে উঠলেন ভলিবল খেলায়। তিনি নিজেই সেকথা জানিয়েছেন। সেই খেলার সঙ্গে আবার ছিল বাংলা যোগ। ভলিবল খেলার জন্য তিনি সঙ্গে নিয়েছিলেন এক বলিউড নায়িকাকে। আর ছিলেন এক বলি নায়কও।

তরুণ প্রজন্মের অনেকের হার্টথ্রব সেই নায়কও মেতে ওঠেন ভলিবল খেলায়। আর যে বাংলা যোগের কথা বলা হচ্ছে তা হল বেঙ্গল ওয়ারিয়র্স দল।

প্রো কাবাডি লিগে বাংলার এই দল অক্ষয় কুমারের বলেই সকলের জানা। তাঁর সেই কাবাডি দলের সদস্যরাও অংশ নেন এই ভলিবল খেলায়।

অক্ষয় তাঁর দলের খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য এই ভলিবল খেলার আয়োজন করেন। ডেকে নেন বলিউড নায়িকা দিশা পাটানিকে। সঙ্গে ছিলেন টাইগার শ্রফ।

৩ বলিউড তারকা এবং বেঙ্গল ওয়ারিয়র্স কাবাডি দলের সদস্যরা সোনালি রোদ গায়ে মেখে ভলিবল খেলায় মেতে ওঠেন। সেই খেলার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অক্ষয় কুমার নিজেই।

অক্ষয় নিজের দলকে প্রো কাবাডি লিগে দারুণ খেলার জন্য উৎসাহও দেন। অক্ষয় এটাও মজা করে জিজ্ঞেস করেন কারা জিতল বলতে পারেন!

যদিও সত্যিই সেই বন্ধুত্বমূলক খেলায় কারা জিতেছিল তা অক্ষয় কোথাও স্পষ্ট করেননি। যদিও এক্ষেত্রে খেলাটা মুখ্য ছিলনা। ছিল ৩ বলিউড তারকা মিলে বেঙ্গল ওয়ারিয়র্স দলকে উৎসাহ দেওয়া। যা হয়তো সফলভাবেই হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026