Entertainment

মাত্র ৩ মিনিটেই বিশ্বে ১ নম্বর হয়ে গেলেন অক্ষয় কুমার

অক্ষয় কুমার স্রেফ তাঁর ফ্যানদের সঙ্গে সময় কাটাতে গিয়ে বিশ্বের ১ নম্বর হয়ে গেলেন একটি বিভাগে। পিছনে ফেললেন হলিউড তারকাদের।

বলিউড তারকা অক্ষয় কুমারের নতুন সিনেমা সেলফি। সেই সিনেমার প্রচারে তিনি ছিলেন ব্যস্ত। মুম্বইতে তিনি প্রচারের পাশাপাশি তাঁর অনুরাগীদের সঙ্গেও দেখা করেন। তাঁদের সঙ্গে সেলফিও তোলেন।

ভক্তদের সঙ্গে সেলফি তোলার সময়ও কি অক্ষয় কিছু একটা করার কথা ভাবেন? এমন প্রশ্ন তুলছেন অনেকেই। কারণ মাত্র ৩ মিনিটে অক্ষয় যে গতিতে অনুরাগীদের সঙ্গে সেলফি তুললেন তা নিজেই একটা রেকর্ড।

বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার মাত্র ৩ মিনিটের মধ্যে ১৮৪টি সেলফি তোলেন অনুরাগীদের সঙ্গে! যা কেবল বহু মানুষকে হতবাক করেই দিয়েছে নয়, অক্ষয় কুমারের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও তুলে দিয়েছে।

খতিয়ান বলছে, ২০১৮ সালের ২২ জানুয়ারি কার্নিভাল ড্রিম ক্রুজ শিপ নামে একটি প্রমোদতরীতে মার্কিন গায়ক জেমস স্মিথ ৩ মিনিটে ১৬৮টি সেলফি তোলেন। সেটাই ছিল ৩ মিনিটে সবচেয়ে বেশি সেলফি তোলার রেকর্ড।

তারও আগে ২০১৫ সালে হলিউড অভিনেতা ডোয়েন জনসন ১০৫টি সেলফি তুলেছিলেন ৩ মিনিটে। তবে সেসব রেকর্ড ভেঙে এখন বিশ্বে মাত্র ৩ মিনিটে সর্বোচ্চ সেলফি তোলার নায়কের নাম অক্ষয় কুমার।

অক্ষয় জানান, তিনি ভীষণই খুশি যে তিনি এই রেকর্ড গড়তে পেরেছেন। তিনি আরও বলেন, তিনি এখন যেখানে পৌঁছেছেন বা দাঁড়িয়ে আছেন, তা তাঁর অনুরাগীদের ভালবাসার জন্যই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026