Entertainment

সিনেমার পর্দা নয়, অক্ষয় কুমারের মুখরক্ষা করল অন্য মাধ্যম

বলিউডের অন্যতম সফল নায়ক অক্ষয় কুমারের কিন্তু এক বছরে মুখ রক্ষা করতে পারল না সিনেমার পর্দা। বরং এ যাত্রায় তাঁকে উতরে দিল অন্য মাধ্যম।

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার সিনেমায় থাকলে সে সিনেমা সাধারণত ব্যর্থতার মুখ দেখে না। এমন একটা কথা বলিউডে কান পাতলেই শোনা যায়। এজন্য অক্ষয় কুমার মানেই অতি বিশাল অঙ্কের পারিশ্রমিকও।

সেই অক্ষয় কুমারের পৃথ্বীরাজ থেকে রক্ষাবন্ধন, ২০২২ সালে মুক্তি পাওয়া একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ব্যবসা দিতে পারেনি সিনেমাগুলি।

ফলে অক্ষয় কুমার যেজন্য বিখ্যাত সেই হিট হওয়া উল্টো স্রোতে বয়েছে। এটা চর্চার কেন্দ্রেও বারবার উঠে এসেছে ২০২২ সালে। অক্ষয় কুমারের মত একজন তারকার এতটা খারাপ সময় কাটছে কেন তা নিয়েও চর্চা চলেছে।

একের পর এক সিনেমার মুখ থুবড়ে পড়াটা যেখানে অক্ষয় কুমারের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিল সেখানে ২০২২ সালে তাঁর মুখ রাখল একদম অন্য মাধ্যম। ওটিটি প্ল্যাটফর্ম অবশেষে অক্ষয়কে একটা স্বস্তি এনে দিল। হারাতে দিল না আত্মবিশ্বাস।

২০২২ সালে ওটিটি-তে অক্ষয় কুমার অভিনীত ‘কাটপুতলি’ সিনেমাটি মুক্তি পায়। যদিও বিষয়বস্তু নতুন নয়। তবে এই সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলারটি দর্শকদের মন জয় করে নেয়।

অক্ষয় কুমার ও রাকুল প্রীত সিং-এর কাটপুতলি ২০২২ সালে ওটিটি প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি দেখা সিনেমার তকমা পেয়েছে। ফলে ওটিটিতে এটি সুপারহিট।

এই ওটিটি-ই অবশেষে অক্ষয়ের মুখ রক্ষা করল। সিনেমার পর্দা যা ২০২২ সালে অক্ষয় কুমারকে দিতে পারল না, তা দিয়ে গেল ওটিটি প্ল্যাটফর্ম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026