Entertainment

এখনকার ইতিহাস বইয়ের অবস্থা দেখে আক্ষেপের কথা জানালেন অক্ষয় কুমার

এখনকার ইতিহাস বইয়ের পাতায় চোখ রেখে রীতিমত দুঃখ পেলেন বলিউড তারকা অক্ষয় কুমার। তিনি তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সকলকে।

বলিউড তারকা অক্ষয় কুমার আর ইতিহাস বই। কোথায় যেন একটা খটকা লাগছে। লাগারই কথা। এক পঞ্চাশোর্ধ বলিউড সুপারস্টারের ইতিহাস বইয়ের সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে?

থাকার কথা নয়। স্কুল পাঠ্যের সঙ্গে সম্পর্ক থাকার কথা নয়। কিন্তু একটি সিনেমার সূত্রে তাঁর ইতিহাস বইয়ে চোখ রাখার সুযোগ হয়েছিল।

অক্ষয় কুমার তাঁর নতুন সিনেমা পৃথ্বীরাজ-এর নাম ভূমিকায় অভিনয় করছেন। এটি একটি জীবনীমূলক সিনেমা। যা তৈরি হয়েছে গুজরাটের চৌহান রাজত্বের তৃতীয় রাজা পৃথ্বীরাজ চৌহানের বীরত্বের কাহিনি বর্ণনাকে সামনে রেখে।

অক্ষয় কুমার সিনেমার প্রচারে এসে জানান, তাঁকে সিনেমার পরিচালক পৃথ্বীরাজ চৌহানের ওপর একটি বই পড়তে দেন। সেটি পড়ার পর তিনি জানতে পারেন যে কত বড় মাপের বীর রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান।

আক্ষেপের সুরেই অক্ষয় বলেন, এমন এক মহান রাজার কাহিনি এখনকার প্রজন্মের জানা উচিত। অথচ এখনকার ইতিহাস বইগুলিতে তাঁর সম্বন্ধে কেবল একটা প্যারাগ্রাফ থাকে।

অক্ষয় মনে করছেন পৃথ্বীরাজ চৌহানের কাহিনি আরও বিস্তারিতভাবে পড়ুয়াদের পড়ানো উচিত। যাতে তারা এই মহান রাজা সম্বন্ধে আরও ভালভাবে জানতে পারে।

অক্ষয়ের মতে তিনি বলিউডে ৩০ বছর ধরে কাজ করছেন। কিন্তু এমন একটা ঐতিহাসিক চরিত্র নিয়ে কাহিনি আর একটাও হতে দেখেননি। এখন সকলেই তাকিয়ে আছেন অক্ষয় কুমার পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে কতটা মানানসই হন সেদিকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026