ফাইল : অক্ষয় কুমার, ছবি - আইএএনএস
মুম্বই : ভারতীয় চিত্রতারকাদের রোজগার যে আকাশছোঁয়া সে সম্বন্ধে মোটামুটি একটা ধারণা দেশের মানুষের আছে। কিন্তু তাঁরাও ফিকে পড়ে যান বিদেশি তারকাদের রোজগারের সামনে। বিশেষত হলিউড তারকা বা মডেলদের রোজগারের সঙ্গে সলমন, আমির, শাহরুখরা এঁটে উঠতে পারেননা। পারলেন কেবল অক্ষয় কুমার। বাৎসরিক রোজগারের নিরিখে বিশ্বের প্রথম ১০০ জন তারকার মধ্যে একমাত্র ভারতীয় তারকা হিসাবে জায়গা পেলেন অক্ষয় কুমার।
তালিকায় অক্ষয় কুমার নেহাত খারাপ জায়গায় নেই। তিনি রয়েছেন ৫২ নম্বরে। যেখানে মেন ইন ব্ল্যাক খ্যাত উইল স্মিথ রয়েছেন ৬৯ নম্বরে বা অ্যাঞ্জেলিনা জোলি রয়েছেন ৯৯ নম্বরে। চলতি বছরে অক্ষয়ের রোজগারের পরিমাণ মোটামুটি ১৩ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ৯৮ কোটি ৩৪ লক্ষ ৪ হাজার ৫০০ টাকার মতন। যার হাত ধরে ২০২০ ফোর্বস তালিকায় প্রথম ১০০-র মধ্যে রোজগারে ৫২ নম্বরে রয়েছেন অক্ষয়।
অক্ষয় জানিয়েছেন, তিনি চেয়েছিলেন বছরে ১ কোটি টাকা রোজগার করতে। তারপর তিনি দেখলেন কেন তিনি ১০০ কোটির পিছনে ছুটবেন না। অক্ষয় জানান, তাঁর কাছে এর কোনও সীমা হয়না। ফোর্বস তালিকার ১ নম্বরে রয়েছেন সুপার মডেল কাইলি জেনার। তাঁর রোজগার ভারতীয় মুদ্রায় ৪ হাজার ৪৪৯ কোটি ৩৯ লক্ষ ৬৫ হাজার টাকা! ২ নম্বরে রয়েছেন ব়্যাপার কানইয়ে ওয়েস্ট। ৩ নম্বরে টেনিস তারকা রজার ফেডেরার। ৪ নম্বরে ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ৫-এ রয়েছেন ফুটবলার লিওনেল মেসি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…