Entertainment

শ্বশুর হলেন ‘শিবা’ খ্যাত সুপারস্টার নাগার্জুন

রূপোলী পর্দায় শিবা মুক্তি পাওয়ার পর নাগার্জুনের অভিনয় ‌যুবসমাজের ভাবনাই বদলে দিয়েছিল। দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের রূপোলী পর্দায় আত্মপ্রকাশ মানেই হয়ে উঠেছিল হাউসফুল। সেই সফল নায়ক সদ্য শ্বশুরমশাই হলেন। তাঁর ছেলে নাগা চৈতন্য এখন তামিল সিনেমার নায়ক। সেই নাগা চৈতন্যের বিয়ে দিলেন নাগার্জুন।

পাত্রীও রূপোলী পর্দার ডাকসাইটে দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভু। গত শুক্রবার তাঁদের হিন্দু মতে বিয়ের পর শনিবার হচ্ছে খ্রিষ্টান মতে বিয়ে। কারণ পাত্রী খ্রিষ্টান। ঝলমলে সেই বিয়ের অনুষ্ঠানে বরকর্তার ভূমিকায় দেখা গেছে নাগার্জুনকে।

ছেলের বিয়ে বলে কথা! কোথাও কোনও ত্রুটি রাখেননি। এদিকে বিয়ের পরও তাঁর কাজ তিনি চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন সামান্থা। হাতে একগুচ্ছ ছবি। সেগুলো শেষ করতে হবে।

অন্যদিকে নাগা চৈতন্যের হাতেও রয়েছে সিনেমা। তার আগে দাম্পত্য জীবনের রঙিন সূচনার বিয়ে নামক ঝলমলে অনুষ্ঠান স্মৃতির মণিকোঠায় তুলে রাখার মত করেই উপভোগ করলেন দুজনে। — ছবি – সৌজন্যে – ফেসবুক – আক্কিনেনি নাগার্জুন

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026