Entertainment

রিলের সুপারহিরোর রিয়েল সুপার কীর্তি, শ্যুটিংয়ে জিতে নিলেন ৪টি সোনার পদক

তিনি রূপোলী পর্দার সুপারস্টার। তবে সুপারস্টাররা সিনেমায় যা করেন তা বাস্তবে তাঁরা করতে পারেননা। কিন্তু এই দেশেরই এক সুপারস্টার শ্যুটিংয়ে জিতে নিলেন সোনার পদক।

তিনি যে সুপারস্টার তা নিয়ে সংশয় নেই। তাঁর নতুন সিনেমার পোস্টার পড়লেই হইচই শুরু হয়ে যায়। সিনেমা হলে মুক্তি পাওয়ার পর টানা থাকে হাউসফুল। সিনেমায় তাঁর বন্দুকের অব্যর্থ লক্ষ্যভেদে ভিলেন কুপোকাত হয়। তাঁর অ্যাকশনের ধরণই আলাদা। যা দর্শকদের চোখের পলক ফেলতে দেয়না।

এসব যেমন সত্যি তেমন তিনি বাস্তব জীবনেও এক সুপার হিরো। তিনি শুধু সিনেমার পর্দায় বন্দুকের অব্যর্থ লক্ষ্যভেদ দেখান না, বাস্তব জীবনেও বন্দুক হাতে বুলসআই ভেদ করতে পারেন তিনি। এতটাই ভাল তাঁর টিপ।

তিনি দক্ষিণের সুপারস্টার অজিত কুমার। তাঁর অভিনীত বেদলম, বিবেগম বা হালফিলের বালিমাই। একের পর এক সুপারহিট সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। খুব বেশি সিনেমা না করলেও যেটাই করেন সেটাই দেখতে দর্শকরা ছোটেন।

সেই সুপারস্টার অজিত এবার তামিলনাড়ু স্টেট শ্যুটিং চ্যাম্পিয়নশিপে হইচই ফেলে দিয়েছেন তাঁর অব্যর্থ লক্ষ্যভেদে। এই প্রতিযোগিতা থেকে তিনি ৪টি সোনার পদক ও ২টি ব্রোঞ্জ পদক জিতে নিয়েছেন। রাজ্য স্তরের প্রতিযোগীদের কার্যত দাঁড়াতেই দেননি অজিত।

এবার ত্রিচিতে এই প্রতিযোগিতার আসর বসেছিল। গতবছর চেন্নাইতে বসা এই রাজ্য শ্যুটিং প্রতিযোগিতায় অজিত কুমার জিতে নিয়েছিলেন ৬টি সোনা।

অজিত কুমার শ্যুটিং ছাড়াও ফর্মুলা কার রেসিং বা গাড়ির দৌড়ের প্রতিযোগিতাতেও দারুণ সফল এক ক্রীড়াবিদ। রিলের হিরোদের রিলের বাইরে এভাবে বাস্তব জীবনের কঠিন লড়াই জিততে বড় একটা দেখা যায়নি। সেদিক থেকে অজিত বাস্তব জীবনেও সুপারস্টার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026