ভারতীয় ক্রিকেটে একটি অধ্যায়ের ইতি টেনে চলে গেলেন অজিত ওয়াড়েকর। দেশকে বিদেশের মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ দেওয়া ওয়াড়েকর বুধবার সন্ধ্যায় মুম্বইয়ের যশলোক হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
১৯৬৬ সালে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে অজিত ওয়াড়েকরের। তারপরই তাঁর অসাধারণ ব্যাটিং শৈলীর জন্য তিনি নজর কাড়েন। প্রথম টেস্ট সেঞ্চুরি নিউজিল্যান্ডে ১৯৬৮ সালে। তারপরই ভারতীয় বোর্ড তাঁকে দলের অধিনায়ক হিসেবে ভাবতে শুরু করে। ১৯৭১-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সফরে অধিনায়কত্ব পান ওয়াড়েকর। এই সিরিজেই ভারত বিদেশের মাটিতে তাদের প্রথম টেস্ট ম্যাচ জেতে।
ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়াও অবসরের পর কোচ, ম্যাচ রেফারি, নির্বাচক এমনকি নির্বাচন কমিটির চেয়ারম্যানের পদেও আসীন হয়েছেন ওয়াড়েকর। ২০১১ সালে বিসিসিআই তাঁকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেয়। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। গত জুলাই মাস থেকে বারবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। অবশেষে বুধবার ভর্তি হওয়ার পর অবস্থার অবনতি হলে মৃত্যু হয় তাঁর। ওয়াড়েকরের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটমহলে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…